সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, আজ কত? একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ, করণিক ভুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ, করণিক ভুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা
জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগের পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিভাগটির দাবি, কিছু ক্ষেত্রে করণিক ভুলের কারণে বিল বেশি এলেও সেগুলো ইতোমধ্যে সংশোধন করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে ‘ভুতুড়ে বিল’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

তিনি বলেন, জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ার পেছনে শুধু ট্যারিফ সমন্বয় নয়, বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়াও বড় কারণ। পাশাপাশি উচ্চতর ট্যারিফ স্ল্যাবে চলে যাওয়ায় অনেক গ্রাহকের বিল স্বাভাবিকভাবেই বেড়েছে।

তবে কিছু ক্ষেত্রে বিল প্রস্তুতের সময় করণিক ভুল হয়েছে উল্লেখ করে সচিব বলেন, এসব ঘটনা শনাক্ত করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংশোধন করা হয়েছে।

উদাহরণ হিসেবে তিনি জানান, খাগড়াছড়িতে এক গ্রাহকের প্রকৃত বিদ্যুৎ ব্যবহার ছিল ৭০ ইউনিট। কিন্তু তথ্য এন্ট্রির ভুলে সেটি ৭০০ ইউনিট হিসেবে বিল করা হয়। ফলে গ্রাহকের কাছে অস্বাভাবিক পরিমাণ বিল পৌঁছে যায়। পরে বিষয়টি সংশোধন করে বিল ঠিক করে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিরানা মাহরুখ আরও বলেন, ‘ভুতুড়ে বিল’-সংক্রান্ত অভিযোগ তদন্ত ও সত্যতা যাচাইয়ের জন্য বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে, যাতে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে।

তিনি জানান, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস কমানো, প্রিপেইড ও স্মার্ট মিটারের ব্যবহার সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে কাজ চলছে।

যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে কোনো সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে মিটার পরীক্ষা, বিল পুনর্যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২০১৮ সালের নির্বাচনের ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

২০১৮ সালের নির্বাচনের ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

৫১ মিনিট আগে
খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

১৬ ঘণ্টা আগে
এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

১৬ ঘণ্টা আগে
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৬ ঘণ্টা আগে
সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮ ঘণ্টা আগে
আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

১৯ ঘণ্টা আগে