সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, আজ কত? একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের, বাংলাদেশ সফরেও আগ্রহ

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের, বাংলাদেশ সফরেও আগ্রহ
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রদূতের মাধ্যমে তিনি বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন। পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হবে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সরকার এ সম্পর্ককে আরও শক্তিশালী করে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করতে চায়। এতে দুই দেশের সহযোগিতা নতুন মাত্রা পাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ এবং ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের আগ্রহ—উভয়ই দুই দেশের সম্পর্কের গভীরতা ও পারস্পরিক আস্থার প্রতিফলন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফরের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পারস্পরিক আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করা হবে। গ্রীষ্মকাল শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর অনুষ্ঠিত হতে পারে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২০১৮ সালের নির্বাচনের ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

২০১৮ সালের নির্বাচনের ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

৪৯ মিনিট আগে
খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

১৬ ঘণ্টা আগে
এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

১৬ ঘণ্টা আগে
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৬ ঘণ্টা আগে
সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮ ঘণ্টা আগে
আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

১৯ ঘণ্টা আগে