সর্বশেষ
একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

পে স্কেল বাস্তবায়নে দুই প্রস্তাব কল্যাণ সমিতির

পে স্কেল বাস্তবায়নে দুই প্রস্তাব কল্যাণ সমিতির
নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে শতভাগ মূল বেতন এক ধাপে কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। পাশাপাশি ভাতা বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রসর হওয়ার দুটি প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।

সোমবার (৬ জুলাই) ভিডিও বার্তায় এ প্রস্তাব তুলে ধরেন সমিতির আহ্বায়ক আব্দুল মালেক। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ২২ লাখ পরিবারের দুঃখ-কষ্ট, অভাব-অভিযোগ ও ন্যায্য দাবির বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে তারা আশা করছেন।

আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা চরম আর্থিক চাপে রয়েছেন। অনেকেই ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছেন।

তিনি জানান, ১১ বছর পর নতুন পে স্কেল কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে দুটি পে স্কেল পাওয়ার কথা থাকলেও তা হয়নি। সেই দুই পে স্কেলের সমন্বয়ে নবম জাতীয় পে স্কেল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তার ভাষ্য, জাতীয় বেতন কমিশনের কাছে সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে কমিশন যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন ২০ হাজার টাকা নির্ধারণ করে সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে। এই প্রস্তাবের প্রতি সম্মান জানিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলো।

দুটি প্রস্তাব

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারকে দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রথম প্রস্তাব:

  • শতভাগ মূল বেতন এক ধাপেই বাস্তবায়ন।
  • পরবর্তী ধাপে সব ধরনের ভাতা কার্যকর করা।

দ্বিতীয় প্রস্তাব:

  • প্রথম ধাপে সম্পূর্ণ মূল বেতন কার্যকর।
  • দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া ভাতা।
  • তৃতীয় ধাপে অন্যান্য ভাতা সংযোজন।

আব্দুল মালেক বলেন, মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করলে নানা জটিলতা তৈরি হবে এবং কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই প্রথম ধাপেই সম্পূর্ণ মূল বেতন কার্যকর করার বিকল্প নেই।

তিনি আরও বলেন, যদি সরকারের আর্থিক সীমাবদ্ধতা থাকে, তাহলে ভাতাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা যেতে পারে। এতে কর্মচারীদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।

দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দূর করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে তিনি কর্মচারীদের নিজেদের মতামত তুলে ধরে এ দাবিগুলো সরকারের নজরে আনার আহ্বান জানান।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

৮ ঘণ্টা আগে
১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

১৭ ঘণ্টা আগে
পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা

১৮ ঘণ্টা আগে
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক

জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক

১ দিন আগে