সর্বশেষ
একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

নতুন বছরের আগেই বই বিতরণের প্রস্তুতি, প্রধানমন্ত্রীর নির্দেশ

নতুন বছরের আগেই বই বিতরণের প্রস্তুতি, প্রধানমন্ত্রীর নির্দেশ
চলতি বছরের ডিসেম্বরেই চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে নভেম্বরের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই যাতে শিক্ষার্থীরা নতুন বই হাতে পায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। এ বিষয়ে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, বই ছাপানোর ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে চলমান এবং আগামী আগস্টের শুরুতেই ছাপাখানাগুলোকে কার্যাদেশ দেওয়া হবে। এরপর দ্রুত বই মুদ্রণের কাজ শুরু হবে।

তিনি আরও জানান, জাতীয় শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন শ্রেণিতে নতুন করে চারটি বই সংযোজন করা হবে।

ভাষা শিক্ষা বিষয়ে শিক্ষক সংকটের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, এ খাতে শিক্ষক নিয়োগ একটি বড় চ্যালেঞ্জ। তবে আগামী বছর থেকে ভাষা শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

১৭ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও মনিটরিং জোরদারে নিজেই প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী

১ দিন আগে
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১ দিন আগে
শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

১ দিন আগে
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১ দিন আগে
২৩ অক্টোবর চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী, শুরু হয়েছে নিবন্ধন

২৩ অক্টোবর চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী, শুরু হয়েছে নিবন্ধন

৩ দিন আগে