সর্বশেষ
একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

তারেক রহমানের গুলশান বাসভবন সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে

তারেক রহমানের গুলশান বাসভবন সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার আওতায় এসেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ জুন কেপিআই-সংক্রান্ত কমিটির (কেপিআইডিসি) মাসিক সভায় গুলশানের ওই বাসভবনকে বিশেষ শ্রেণির কেপিআই হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। সরকারের অনুমোদনের পর ১৫ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে গত শুক্রবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়াকে গুলশানের প্রায় দেড় বিঘা জমির ওপর নির্মিত বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে নামজারি সম্পন্ন হওয়ার পর বাড়িটি সংস্কার ও আধুনিকায়ন করা হয়। গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমান সপরিবারে এই বাসভবনে ওঠেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরও তিনি সেখান থেকেই সরকারি কার্যক্রম পরিচালনা করছেন।

যদিও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে সরকারপ্রধানের জন্য প্রস্তুত রাখা হয়েছে, তবে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করেন না। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও সরকারি কার্যক্রমের একটি অংশ যমুনা থেকে পরিচালিত হলেও তার সরকারি আবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে গুলশানের এই বাসভবন।

বিশেষ শ্রেণির কেপিআই ঘোষণার ফলে বাসভবনের বহিঃ ও অভ্যন্তরীণ নিরাপত্তা, কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ তথ্য, নথি ও দলিলপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এসব কার্যক্রম তদারকির জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সমন্বয়ে পৃথক নিরাপত্তা কমিটি গঠন করা হবে।

নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী, বাসভবনের সীমানা প্রাচীরের উচ্চতা কমপক্ষে ১২ ফুট এবং এর ওপর আরও তিন ফুট উচ্চতার ‘ওয়াই’ আকৃতির কাঁটাতারের বেড়া স্থাপন করতে হবে। পাশাপাশি আশপাশের সুউচ্চ ভবন থেকে সম্ভাব্য নজরদারি, ছবি তোলা কিংবা স্নাইপার হামলার ঝুঁকি বিবেচনায় বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে।

এছাড়া কেপিআই স্থাপনার ১৫০ থেকে ৩০০ মিটারের মধ্যে নতুন কোনো উচ্চ ভবন নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে হবে। কেপিআই ভবনের ২৫ মিটারের মধ্যে নতুন স্থাপনা নির্মাণেও বিধিনিষেধ থাকবে। নিরাপত্তার স্বার্থে আশপাশের বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি এবং ঝুঁকিপূর্ণ গাছপালাও অপসারণ করা হবে।

অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা। পাশাপাশি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য, নথি এবং প্রশাসনিক কার্যক্রমের সুরক্ষা নিশ্চিত করতেই গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণির কেপিআই হিসেবে ঘোষণা করা হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

১৪ ঘণ্টা আগে
এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

১৫ ঘণ্টা আগে
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৫ ঘণ্টা আগে
সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬ ঘণ্টা আগে
আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

১৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

১৭ ঘণ্টা আগে