সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, আজ কত? একরামুল হত্যা মামলার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী টুকু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নিরাপত্তা কাঠামোয় সচিবালয়, বদলি ৮২ পুলিশ সদস্য

নতুন নিরাপত্তা কাঠামোয় সচিবালয়, বদলি ৮২ পুলিশ সদস্য
জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার পুনর্বিন্যাসের অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী ২০২৪ সালের ৫ আগস্টের আগে পদায়ন পাওয়া ১৬৯ জন পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে ৮২ জনকে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রত্যাহার হওয়া সদস্যদের পরিবর্তে নিরাপত্তা যাচাই (সিকিউরিটি ক্লিয়ারেন্স) শেষে নতুন সদস্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সচিবালয়ের প্রবেশদ্বার, বিভিন্ন মন্ত্রণালয় ও সংবেদনশীল দপ্তরে দায়িত্ব পালনকারী দীর্ঘদিনের পদায়নপ্রাপ্ত সদস্যদের পর্যায়ক্রমে বদলি করে নতুন সদস্য নিয়োগ দেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলি তালিকায় রয়েছেন তিনজন পুলিশ পরিদর্শক, একজন সার্জেন্ট, পাঁচজন উপপরিদর্শক (এসআই), ১৬ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ১২ জন নায়েক এবং ১৩২ জন কনস্টেবল।

জনবল পরিবর্তনের পাশাপাশি সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও প্রযুক্তিনির্ভর করা হচ্ছে। এখন দর্শনার্থীদের ওটিপি-ভিত্তিক প্রবেশের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং এনআইডির সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নতুন করে প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, কয়েকটি গেটের ব্যবহার সীমিত করা এবং ভিজিটর ম্যানেজমেন্ট ব্যবস্থা আধুনিকায়নের কাজ চলছে।

চলতি বছরের এপ্রিলে দর্শনার্থী প্রবেশের নতুন নীতিমালা জারি করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্ধারিত কোটার ভিত্তিতে ওটিপি-সমর্থিত প্রবেশ পাস ইস্যুর ব্যবস্থা করা হয়েছে।

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপ-কমিশনার কাজী আবু সাঈদ বলেন, এখন পর্যন্ত ৮২ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন সিসিটিভি ক্যামেরা সংযোজনের মাধ্যমে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (সচিবালয় নিরাপত্তা শাখা) কাজী আরিফুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে পদায়ন পাওয়া পুলিশ সদস্যদের ধাপে ধাপে প্রত্যাহার করে নতুন সদস্য দায়িত্ব গ্রহণ করছেন। একই সঙ্গে দর্শনার্থীদের প্রবেশব্যবস্থাও আরও আধুনিক ও নিরাপদ করা হচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় নির্দিষ্ট সময় পরপর নিরাপত্তাকর্মীদের রোটেশন, ডিজিটাল পরিচয় যাচাই এবং প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা কৌশলের অংশ।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২০১৮ সালের নির্বাচনের ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

২০১৮ সালের নির্বাচনের ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

৪ মিনিট আগে
খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

১৫ ঘণ্টা আগে
এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

এমপি নজরুল ইসলামের গ্রেফতারের ভুয়া খবর দিয়ে ডিলিট করলো আমার দেশ, ফেইস দ্যা পিপল ও প্রতিদিনের সংবাদ

১৬ ঘণ্টা আগে
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৬ ঘণ্টা আগে
সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭ ঘণ্টা আগে
আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন

১৮ ঘণ্টা আগে