সর্বশেষ

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত, সর্বোচ্চ ১১.৯৮ শতাংশ

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত, সর্বোচ্চ ১১.৯৮ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে আগামী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পাবেন।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য যে সুদহার কার্যকর ছিল, আগামী জুলাই-ডিসেম্বর সময়েও একই হার ও একই শর্ত বহাল থাকবে।

এর ফলে বিভিন্ন স্কিমভেদে সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সঞ্চয়পত্রের বিদ্যমান সুদহার বহাল রাখার এ সিদ্ধান্ত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
দেশের বাজারে আবারও বাড়ল সোনা-রুপার দাম, ভরি ২২ ক্যারেট ২.২৪ লাখ টাকা

দেশের বাজারে আবারও বাড়ল সোনা-রুপার দাম, ভরি ২২ ক্যারেট ২.২৪ লাখ টাকা

১৫ ঘণ্টা আগে
বাংলা কিউআরে নগদবিহীন অর্থনীতির নতুন যাত্রা, ১ জুলাই থেকে সব মার্চেন্টে বাধ্যতামূলক

বাংলা কিউআরে নগদবিহীন অর্থনীতির নতুন যাত্রা, ১ জুলাই থেকে সব মার্চেন্টে বাধ্যতামূলক

১ দিন আগে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৫৬ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৫৬ বিলিয়ন ডলার

১ দিন আগে
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, বুধবার থেকে কার্যকর

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, বুধবার থেকে কার্যকর

২ দিন আগে
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

২ দিন আগে
আবারও কমল সোনা-রুপার দাম

আবারও কমল সোনা-রুপার দাম

২ দিন আগে