বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগী শনাক্তে থানা, উপজেলা ও জেলা পর্যায়ে এনএস১ (NS1) পরীক্ষার কিট ইতোমধ্যে পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও দেশের বড় শহরগুলোর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে সেগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা ব্যবস্থাই যথেষ্ট নয়, জনসচেতনতা বাড়ানোও অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রী আরও বলেন, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।