সর্বশেষ
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দেশের বাজারে আজ যে দামে মিলবে স্বর্ণ সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনা আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত, এক নজরে পুরো সূচি জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য: শাওন, মাহি ও আরও একজনের বিরুদ্ধে মামলা জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ সভা, থাকবেন প্রধানমন্ত্রী

মেসির রেকর্ড নয়, বিশ্বকাপ জয়ের দিকেই এমবাপ্পের নজর

মেসির রেকর্ড নয়, বিশ্বকাপ জয়ের দিকেই এমবাপ্পের নজর
বিশ্বকাপে সুইডেনকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও ওপরে উঠেছেন তিনি।

তবে ব্যক্তিগত রেকর্ড বা লিওনেল মেসির গোলসংখ্যা ছোঁয়ার বিষয়টি নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন এমবাপ্পে। তার একমাত্র লক্ষ্য ফ্রান্সকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, “আমাদের লক্ষ্য যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। আগামী ১৯ জুলাই এখানে ফিরে এসে শিরোপা জেতার চেষ্টা করা। আপনি যত বেশি গোল করবেন, তালিকায় তত উপরে উঠবেন—এটাই স্বাভাবিক। তবে আমি নিশ্চিত, লিও (মেসি) সামনে আরও গোল করবে। আমার মনোযোগ রেকর্ড নিয়ে নয়, আমি শুধু প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠার দিকেই মনোযোগী।”

সুইডেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও আলোচনায় এসেছে মেসি-এমবাপ্পে দ্বৈরথ। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালের মতো এবারের আসরেও দুই তারকার পারফরম্যান্স নিয়ে চলছে আলোচনা। তবে এমবাপ্পে জানিয়েছেন, তিনি এসব তুলনায় গুরুত্ব দিচ্ছেন না।

ফরাসি ফরোয়ার্ডের মতে, নকআউট পর্বে প্রতিটি ম্যাচই আলাদা চ্যালেঞ্জ। তিনি বলেন, “আমরা জানতাম নকআউট পর্ব থেকে নতুন এক প্রতিযোগিতা শুরু হচ্ছে। এভাবে শুরু করতে পারাটা ইতিবাচক। পরের ধাপে যেতে পেরে আমরা আনন্দিত।”

এদিকে দলের প্রধান কোচ দিদিয়ের দেশমের কঠিন ব্যক্তিগত সময়েও তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এমবাপ্পে। মায়ের মৃত্যুর কারণে কয়েকদিন দলের বাইরে থাকার পর সুইডেন ম্যাচের আগে আবার দায়িত্বে ফেরেন দেশম।

এমবাপ্পে বলেন, “বিশ্বকাপ কিংবা ফুটবলের চেয়েও জীবনে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পুরো দল কোচের পাশে আছে। একতাবদ্ধ থাকাই এই দলের পরিচয়। আমরা তাকে বোঝাতে চেয়েছি, তিনি একা নন। সামনে যা-ই আসুক, আমরা সবাই আমাদের কোচের সঙ্গে আছি।”

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনা
ফিফা বিশ্বকাপ ২০২৬

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনা

২ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত, এক নজরে পুরো সূচি

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত, এক নজরে পুরো সূচি

২ ঘণ্টা আগে
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা
ফিফা বিশ্বকাপ ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১ দিন আগে
৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতল সুইজারল্যান্ড

৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতল সুইজারল্যান্ড

১ দিন আগে
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা

রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা

৪ মিনিট আগে
জ্বালানি নিরাপত্তায় ৪ লাখ ৮০ হাজার টন তেল আমদানি করছে সরকার

জ্বালানি নিরাপত্তায় ৪ লাখ ৮০ হাজার টন তেল আমদানি করছে সরকার

৭ মিনিট আগে