সর্বশেষ

খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে খোবাইব নামে এক তরুণকে হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি কেএম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি এ জামিনের আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা। রায়ের পর আইনজীবী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে খোবাইব নামে এক তরুণকে হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি কেএম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি এ জামিনের আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা।

রায়ের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, এ মামলায় জামিন মঞ্জুর হওয়ায় খায়রুল হকের মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে গত ২১ জুন একই মামলায় তার জামিন আবেদন বিচারিক আদালত নামঞ্জুর করলে তিনি হাইকোর্টে আবেদন করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে খোবাইব (২০) নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ গত বছরের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই রাজধানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য: শাওন, মাহি ও আরও একজনের বিরুদ্ধে মামলা

জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য: শাওন, মাহি ও আরও একজনের বিরুদ্ধে মামলা

১ ঘণ্টা আগে
সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী ‘গুম’ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী ‘গুম’ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার

১ দিন আগে
পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডির অভিযোগ, এনবিআরের তদন্তে আল হারামাই

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডির অভিযোগ, এনবিআরের তদন্তে আল হারামাই

২ দিন আগে
হলি আর্টিজান হামলার ১০ বছর, আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় বিচার

হলি আর্টিজান হামলার ১০ বছর, আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় বিচার

৩ দিন আগে
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

৩ দিন আগে
ফের নির্বাচন হলে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: অ্যাটর্নি জেনারেল

ফের নির্বাচন হলে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: অ্যাটর্নি জেনারেল

৩ দিন আগে