সর্বশেষ
ফিলিস্তিনি কিশোরীর আঁকা প্রতিকৃতির জন্য ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি জামায়াতের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আলোচনা সাঁথিয়ার মসজিদে হট্টগোল: সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি কর্মসংস্থান ও সুশাসনে গুরুত্ব, ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চীনা চিপের অগ্রগতির খবরে বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় পতন

পাটওয়ারী–সারজিস–নাহিদের আয়ের উৎস কোথায়—প্রশ্ন রাশেদের

Where is the source of income of Patwari, Sarjis, Nahid? - Rashed's question
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। আজ বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘এ্যানি ভাই (পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী) কোরবানি দিচ্ছেন, সেই প্রশ্ন করছেন। কিন্তু আপনারা রূপায়ণে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, সেই টাকা কোথায় পাচ্ছেন? নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে ঘুরে বেড়ায়। সঙ্গে প্রটোকল নিয়ে যায়। সেই টাকা কোথায় পায়? সারজিস আলম, নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়?’


এনসিপি নেতাদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, মার্কিন বাণিজ্যচুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই। এ চুক্তি এনসিপি করিয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে আসা রাশেদ খাঁন বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অমানুষের মতো আজেবাজে কথা বলছে। ঝিনাইদহ সফরকালে সে অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিল। তার ওপরে ছাত্রদলের কেউ হামলা করেনি। নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানে যাবে, তাকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণ নাসীরুদ্দীন পাটওয়ারীকে শায়েস্তা করবে।’

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনের ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে আর দেশের মানুষ গ্রহণ করবে না।’

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান, উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান, এস এম সামছুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি জামায়াতের

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি জামায়াতের

৪২ মিনিট আগে
বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম

বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম

১ ঘণ্টা আগে
সাঁথিয়ার মসজিদে হট্টগোল: সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি

সাঁথিয়ার মসজিদে হট্টগোল: সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি

৩ ঘণ্টা আগে
শিবিরে কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না: সেলিম উদ্দিন

শিবিরে কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না: সেলিম উদ্দিন

১ দিন আগে
‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’

‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’

১ দিন আগে
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

১ দিন আগে