প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

জাল সনদে আরও ১১৭ শিক্ষকের এমপিও বাতিল

বিজ্ঞাপন
জাল সনদে আরও ১১৭ শিক্ষকের এমপিও বাতিল
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে জাল সনদের প্রমাণ পাওয়ায় আরও ১১৭ শিক্ষকের এমপিও সুবিধা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬–এর ১৮ অনুচ্ছেদ অনুযায়ী এসব শিক্ষকের এমপিও বাতিল করা হয়েছে। তাদের মধ্যে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন। এদিকে একই দিন জাল সনদের অভিযোগে ২৪ জন কলেজশিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদফতরের বেসরকারি কলেজ শাখা-৩ থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

 

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে পাঠানো এক তালিকায় মোট ৮৫ জন জাল বা ভুয়া প্রত্যয়নপত্রধারী শিক্ষকের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কলেজ পর্যায়ে ২৪ জন এবং স্কুল পর্যায়ে ৬১ জন শিক্ষক রয়েছেন। এনটিআরসিএর যাচাইয়ে তাঁদের প্রত্যয়নপত্র জাল বলে প্রমাণিত হয়েছে। এসব শিক্ষকের এমপিও বাতিল, সরকারি অনুদান ও বেতন-ভাতা বাবদ নেওয়া অর্থ ফেরত আদায় এবং মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কেন এমপিও বাতিল বা স্থগিত করা হবে না এবং নিয়োগ কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাউশিতে লিখিত জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিশেষ থেকে আরও
অটোরিকশার গ্যারেজে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ২

অটোরিকশার গ্যারেজে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ২

১ সপ্তাহ আগে
সিলেট বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেট বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

১ মাস আগে
চুলে আটকে থাকা আঁকড়ার গুটি খুলে দিল হত্যার রহস্য

চুলে আটকে থাকা আঁকড়ার গুটি খুলে দিল হত্যার রহস্য

৩ মাস আগে
যানজটহীন ঢাকায় স্বস্তি, ‘বকশিসের’ অজুহাতে বাড়তি ভাড়ায় অস্বস্তি

যানজটহীন ঢাকায় স্বস্তি, ‘বকশিসের’ অজুহাতে বাড়তি ভাড়ায় অস্বস্তি

৩ মাস আগে
বন্দুকের নলে থমকে যায় এক ফুটবলারের বিশ্বজয়

বন্দুকের নলে থমকে যায় এক ফুটবলারের বিশ্বজয়

৩ মাস আগে
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে