সর্বশেষ

শৈশবে আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলাম: প্রিয়ন্তী উর্বী

শৈশবে আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলাম: প্রিয়ন্তী উর্বী
প্রিয়ন্তী উর্বী। ছবি: ফেসবুক থেকে
কিছু ঘটনা মানুষ কখনো ভুলে যেতে পারে না—সময় কেবল তাকে চুপ করে বাঁচতে শেখায়’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে নিজের শৈশবের ভয়াবহ তেমন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ছোটবেলায় আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন। যে স্মৃতি আজও তাঁকে তাড়া করে ফেরে।
 
 

ফেসবুক স্ট্যাটাসে প্রিয়ন্তী উর্বী লিখেছেন, ‘কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শিখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সব সময় ব্যস্ত রাখি, যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত হয়।

বিজ্ঞাপন
article after 1st paragraph

‘কিন্তু যখনই কোনো শিশুর অ্যাবিউডজ কিংবা রেপের খবর দেখি, আমি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ, ছোটবেলায় আমিও ইনঅ্যাপ্রোপিয়েট টাচ (আপত্তিকর স্পর্শ) এর শিকার হয়েছিলাম।’

 
 

সে ঘটনা প্রসঙ্গে প্রিয়ন্তী উর্বী আরও লিখেছেন, ‘তখন বুঝতাম না, ঠিক কী হচ্ছে, শুধু মনে হতো, এটা স্বাভাবিক না। আব্বু-আম্মু তো কখনো এভাবে ধরেনি। আজ ভাবি, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে কতটা ভয় ঢুকে যায় এসব থেকে। কত প্রশ্ন, কত অস্বস্তি, কত-না বলা কান্না জমে থাকে বছরের পর বছর।’

সম্প্রতি রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক কন্যাশিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশে সব শ্রেণির মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। বিচার চাইছেন। এ ঘটনায় অনেক তারকাই প্রতিবাদ জানাচ্ছেন। সে ঘটনা নিয়েই নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন
article body bottom
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
শাড়ি পরে কোরবানির মাংস কাটছেন অপু বিশ্বাস

শাড়ি পরে কোরবানির মাংস কাটছেন অপু বিশ্বাস

২ সপ্তাহ আগে
টিভিতে সালমান শাহর ‘রঙিন সুজন সখি’, শাকিব খানের ‘প্রিয়তমা’

টিভিতে সালমান শাহর ‘রঙিন সুজন সখি’, শাকিব খানের ‘প্রিয়তমা’

২ সপ্তাহ আগে
অভিনেত্রীর বাসায় দুুঘর্ষ চুরি

অভিনেত্রীর বাসায় দুুঘর্ষ চুরি

২ সপ্তাহ আগে
কানে ঐশ্বরিয়া, লালগালিচায় আরও যাঁদের দেখা গেল
বৈশ্বিক চলচ্চিত্র

কানে ঐশ্বরিয়া, লালগালিচায় আরও যাঁদের দেখা গেল

২ সপ্তাহ আগে
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

১ দিন আগে
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১ দিন আগে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন