কলকাতায় নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ রাতে দেশে ফিরছে
ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ আজ শুক্রবার রাত ৮টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারে। হরিদাসপুর-পেট্রাপোল সীমান্ত হয়ে মরদেহগুলো বাংলাদেশে হস্তান্তরের প্রস্তুতি চলছে।