চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে গণস্বাক্ষর
পাবনার চাটমোহর উপজেলায় মাদক ব্যবসায়ীদের মদদ দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সেলিম রেজার বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের প্রতিবাদ ও মাদকবিরোধী অবস্থান তুলে ধরতে শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার চরপাড়া বটতলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।