আন্তর্জাতিক নতুন করে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলার দাবি যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই নতুন করে ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। ৩ মাস আগে 593 বার পড়া
জাতীয় রোহিঙ্গা, মানবপাচার ও নিরাপত্তা ইস্যুতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক তৎপরতা জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তান, ভিয়েতনাম এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকগুলোতে মাদক দমন, আইন-শৃঙ্খলা সহযোগিতা, অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ৩ মাস আগে 447 বার পড়া
প্রবাস ইতালিতে সমুদ্রপথে পৌঁছানো অভিবাসীদের তালিকায় শীর্ষে বাংলাদেশ চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে সোমালিয়া। তবে গত দুই বছরের একই সময়ের তুলনায় ইতালিতে সমুদ্রপথে পৌঁছানো মোট অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ৩ মাস আগে 814 বার পড়া
অর্থনীতি সম্প্রসারণে থাকলেও গতি কমেছে দেশের অর্থনীতির মে মাসে বড় ধরনের উল্লম্ফনের পর জুনে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কিছুটা কমেছে। দীর্ঘ ঈদুল আজহার ছুটি, বর্ষার শুরু এবং ঈদ-পরবর্তী চাহিদা কমে যাওয়ায় এ ধীরগতি দেখা গেছে। ৩ মাস আগে 446 বার পড়া
ফুটবল আর্জেন্টিনা ম্যাচের রেফারিং তদন্ত চেয়ে ফিফার দ্বারস্থ মিসর বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। ম্যাচ পরিচালনায় একাধিক বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফার কাছে তদন্তের দাবি জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। ৩ মাস আগে 593 বার পড়া
শিক্ষা বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদীর জোয়ারের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৩ মাস আগে 476 বার পড়া
ফুটবল অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একসময় বিদায়ের শঙ্কায় থাকা লিওনেল স্কালোনির দল শেষ মুহূর্তের নাটকীয়তায় মিসরকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ৩ মাস আগে 998 বার পড়া
শিক্ষা ১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড ভারী বৃষ্টি ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের ১৬ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ৩ মাস আগে 494 বার পড়া
অর্থনীতি বাংলাদেশকে ৩.৩ বিলিয়ন ডলারের ঋণ দিচ্ছে আইটিএফসি দেশের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)। ২০২৬-২৭ অর্থবছরে তেল, এলএনজি ও সার আমদানিতে এ অর্থ ব্যবহার করা হবে। ৩ মাস আগে 523 বার পড়া
অর্থনীতি জুলাইয়ের প্রথম ছয় দিনে দেশে এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকার রেমিট্যান্স চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ছয় দিনে দেশে ৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৫৪৩ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। ৩ মাস আগে 538 বার পড়া
জাতীয় বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: প্রবাসীকল্যাণ মন্ত্রী বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সোমবার (৬ জুলাই) থেকে বাংলাদেশের জন্য দেশটির শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। ৩ মাস আগে 660 বার পড়া
অর্থনীতি উড়োজাহাজের জ্বালানির দাম আবার কমল, লিটারে কমেছে ১৯ টাকা ২২ পয়সা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ধারাবাহিকতায় দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার প্রতি লিটার জেট ফুয়েলের দাম কমানো হয়েছে ১৯ টাকা ২২ পয়সা। নতুন দাম মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। ৩ মাস আগে 477 বার পড়া
আইন-বিচার এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩ মাস আগে 594 বার পড়া
জাতীয় ট্রাইব্যুনালে প্রকৃত অপরাধীদেরই বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক হয়রানি নয়, বরং শুধুমাত্র প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে পলাতক আসামিদের জন্যও রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। ৩ মাস আগে 515 বার পড়া
জাতীয় ১৬ জেলায় বন্যার পূর্বাভাস, কয়েকটি নদীর পানি ছাড়াতে পারে বিপৎসীমা আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ভারি বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধির কারণে দেশের ১৬ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ৩ মাস আগে 508 বার পড়া
জাতীয় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বীমা খাতকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করা গেলে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়বে এবং মানুষের আর্থিক নিরাপত্তা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বৃদ্ধি পাবে। ৩ মাস আগে 443 বার পড়া
জাতীয় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর ইউনিটের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে তিনি মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ৩ মাস আগে 623 বার পড়া
জাতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও তার টিম সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন। ৩ মাস আগে 441 বার পড়া
জাতীয় আগস্টে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন হতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার পর ১০ থেকে ১২ মাসের মধ্যে সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৩ মাস আগে 491 বার পড়া
আন্তর্জাতিক ছয় মাসে দুবাইয়ে ১০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ২৯৬ বিলাসবহুল বাড়ি বিক্রি চলতি বছরের প্রথম ছয় মাসে দুবাইয়ের বিলাসবহুল আবাসন বাজারে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক আবাসন পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে ১০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের ২৯৬টি আবাসিক সম্পত্তি বিক্রি হয়েছে, যার মোট মূল্য দাঁড়িয়েছে ৫ দশমিক ১ বিলিয়ন ডলার। ৩ মাস আগে 451 বার পড়া