সাজেকে ফের অবরোধ, পুলিশ-সেনা পাহারায় ফিরলেন প্রায় ৩ হাজার পর্যটক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ফের সড়ক অবরোধের কারণে আটকা পড়ার আশঙ্কায় থাকা ২ হাজার ৯৩৩ জন পর্যটককে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় নিরাপদে খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তাঁদের বহনকারী যানবাহনগুলো সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে রওনা হয়।