জাতীয় উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা রোধে ১৩ দফা পদক্ষেপ নেওয়ার কথা জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা ম্যাগাজিন ডেস্ক ১০ ঘণ্টা আগে 70 বার পড়া
জাতীয় ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ১০ ঘণ্টা আগে 73 বার পড়া
জাতীয় ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান ডেঙ্গু প্রতিরোধে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হচ্ছে। শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১১ ঘণ্টা আগে 89 বার পড়া
জাতীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১১ ঘণ্টা আগে 61 বার পড়া
জাতীয় বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ১১ ঘণ্টা আগে 82 বার পড়া
জাতীয় অক্টোবরের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চলতি মাসের শেষ ও আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। পরিস্থিতি মোকাবিলায় সরকার তিন মাসব্যাপী জনসচেতনতামূলক অভিযান শুরু করতে যাচ্ছে বলেও জানান তিনি। ১১ ঘণ্টা আগে 63 বার পড়া
জাতীয় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ১১ ঘণ্টা আগে 69 বার পড়া
জাতীয় মৌখিকের নম্বর বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ১১ ঘণ্টা আগে 59 বার পড়া
জাতীয় অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের দাঁড়াতে হবে, লেখাপড়াও চালিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে ছাত্রসমাজকে সবসময় সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়া ও জ্ঞানচর্চা চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। ১১ ঘণ্টা আগে 63 বার পড়া
জাতীয় দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি ভারতের ব্যবসায়ীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি পাঠিয়েছে সংগঠনটি। ১২ ঘণ্টা আগে 58 বার পড়া
জাতীয় ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনায় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ১২ ঘণ্টা আগে 71 বার পড়া
জাতীয় স্থানীয় নির্বাচনে যোগ্যরাই অংশ নিতে পারবেন: সিইসি স্থানীয় নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আইন অনুযায়ী যারা যোগ্য, তারাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন। ১৩ ঘণ্টা আগে 94 বার পড়া
জাতীয় গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি গণতন্ত্রের মূল শক্তি গণমাধ্যম উল্লেখ করে গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকেও রক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। ১ দিন আগে 150 বার পড়া
জাতীয় ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৫৭১ দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন। ১ দিন আগে 154 বার পড়া
জাতীয় চোরাই ফোন উদ্ধারের ‘মোবাইল কেডি’ মিলটন কুমার দেবদাস এখন কোথায়? চোরাই ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাফল্যের কারণে একসময় আলোচনায় ছিলেন ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক মিলটন কুমার দেবদাস। প্রযুক্তি ব্যবহার করে একের পর এক হারানো ফোন উদ্ধার করে তিনি পরিচিতি পান ‘মোবাইল কেডি’ নামে। তবে বর্তমানে সেই ‘মোবাইল কেডি’ কোথায়, কী করছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে প্রশ্ন উঠেছে। ১ দিন আগে 228 বার পড়া
জাতীয় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে রিয়াদ–তায়েফ সড়কের আল-হাওয়িয়াহ এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ১ দিন আগে 150 বার পড়া
জাতীয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ আজ ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ১ দিন আগে 144 বার পড়া
জাতীয় বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজনকে চিহ্নিত করার দাবি ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করার দাবি উঠেছে। তাদের মধ্যে ইলিয়াস মিয়া ও শিপল মাহমুদ বিপ্লবের নাম এসেছে। ১ দিন আগে 173 বার পড়া
জাতীয় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে শেখ রবিউল আলমের সৌজন্য সাক্ষাৎ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ১ দিন আগে 142 বার পড়া
জাতীয় সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী সমবায় ব্যাংককে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। ১ দিন আগে 110 বার পড়া
জাতীয় তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দেখলেন চাল-আটার মান রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে আকস্মিক পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার সকাল ১০টার দিকে পরিদর্শনে গিয়ে তিনি গুদামে সংরক্ষিত চাল ও আটার মান, মজুদের অবস্থা এবং বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। ১ দিন আগে 132 বার পড়া
জাতীয় মাতৃমৃত্যু হ্রাস ও টিটেনাস নির্মূলে বাংলাদেশের সাফল্যে ডব্লিউএইচওর অভিনন্দন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের সময়সীমার আগেই মাতৃমৃত্যুর হার কমানোর নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোয় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১ দিন আগে 134 বার পড়া
জাতীয় তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ১ দিন আগে 112 বার পড়া
জাতীয় মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ১ দিন আগে 133 বার পড়া
জাতীয় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করে জনগণের জীবনমান উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। ১ দিন আগে 145 বার পড়া
জাতীয় কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের ইন্তেকাল কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মমতাময়ী মাতা আমেনা বেগম (১০৩) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১ দিন আগে 152 বার পড়া
জাতীয় বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: জাহেদ উর রহমান ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ১ দিন আগে 143 বার পড়া
জাতীয় চার দশক পর আবার জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এক বছরের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরামটির সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। ১ দিন আগে 181 বার পড়া
জাতীয় সরকারি হাসপাতালে সাড়ে ১১ হাজার চিকিৎসকের পদ শূন্য দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে। এসব পদ দ্রুত পূরণের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবায় জনবল সংকট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ২ দিন আগে 235 বার পড়া
জাতীয় নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে: এলজিআরডি মন্ত্রী নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। ২ দিন আগে 215 বার পড়া