প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাজ্যে শিশুকে যৌন নিপীড়ন, বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড ● আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● চামড়াশিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় লেদার ফাউন্ডেশন ● সবুজবাগে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি সুন্নাতে খতনা অনুষ্ঠিত ● বিধবা ও দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন এমপি মাহবুবা হাকিম ● জুলাই সনদ বাস্তবায়নসহ ৬ দফা প্রস্তাব জামায়াতের মজলিসে শূরায় ● বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ ● ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী ● মেধা-যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন হবে: আমিনুল হক ● পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী ●

মেধা-যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন হবে: আমিনুল হক

বিজ্ঞাপন
মেধা-যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন হবে: আমিনুল হক
শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। কৃত্রিমভাবে পাসের হার বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে অর্জনের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডকে শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করে নতুন ধারার শিক্ষা প্রবর্তনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে মিরপুর সায়েন্স কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আমিনুল হক বলেন, শিক্ষাকে নতুনভাবে সাজাতে চায় সরকার। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডিতে আটকে না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, ‘শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা একটি নতুন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে যাচ্ছি। ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়নের পরিবর্তে পাসের হার বাড়ানোর প্রবণতা দেখা গেছে। বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের প্রকৃত অর্জনকে গুরুত্ব দিতে চায়। কোনো কৃত্রিম ফলাফল তৈরি না করে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তাদের মূল্যায়ন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মিরপুর সায়েন্স কলেজের শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে আমিনুল হক বলেন, শিক্ষা ও ফলাফলের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি যে সুনাম অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। তবে শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়; তাদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সময়ে তরুণেরা নানা ধরনের সামাজিক অবক্ষয় ও বিপথগামিতার ঝুঁকিতে রয়েছে। এ অবস্থা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আমিনুল হক বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

৩ দিন আগে
শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

৪ দিন আগে
ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

৪ দিন আগে
ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

৪ দিন আগে
শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

৫ দিন আগে
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

৫ দিন আগে