তথ্য প্রতিমন্ত্রী বলেন, তিনি কীভাবে আসতে চান, তার চেয়ে দেশে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তিনি বলেন, এখন জনগণ, দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে কথা বলার সময়।
নারীদের অগ্রগতির বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, নারীদের আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।
ওয়েজ বোর্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড নিয়ে কাজ করছে সরকার। প্রতিষ্ঠানগুলো ওয়েজ বোর্ড অনুসরণ করলে সবাই উপকৃত হবে।


