প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী ● জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ ● ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল ● রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল শতবার ● গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি ● শীতে শরীর উষ্ণ রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার ● শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত ● গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ●

শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত

বিজ্ঞাপন
শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত
আওয়ামী লীগের দেড় দশকের দুঃশাসনের সময় শতাধিক মানুষকে হত্যার দায়ে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি ট্রাইব্যুনালকে এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান একজন সামরিক কর্মকর্তা, যাঁর দায়িত্ব ছিল মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু তিনি শতাধিক মানুষকে হত্যা করেছেন। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জিয়াউলকে ক্যান্টনমেন্টে পারসোনা নন গ্রাটা (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। আমরা মনে করি, এতগুলো হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে গতকাল জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়। বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে মামলার এ বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ মামলায় জিয়াউলের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগ হলো, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা।

দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়ে বরগুনার পাথরঘাটার চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। দ্বিতীয় অভিযোগে উল্লিখিত একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে খুন করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল শতবার

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল শতবার

৩৪ মিনিট আগে
আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

৩ ঘণ্টা আগে
এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম

এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম

২৩ ঘণ্টা আগে
নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ

নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ

২ দিন আগে
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

৩ দিন আগে
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

৫ দিন আগে