প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

প্রতিদিন রসুন খেলে কি স্ট্রোকের ঝুঁকি কমে?

বিজ্ঞাপন
প্রতিদিন রসুন খেলে কি স্ট্রোকের ঝুঁকি কমে?
রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে রসুনের ব্যবহার বেশ পরিচিত। তবে খাবারের এই পরিচিত উপাদানটি হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের রক্তনালির সুস্থতা বজায় রাখতেও ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয়। বিশেষ করে কাঁচা রসুনে থাকা অ্যালিসিন নামের সক্রিয় উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত জমাট বাঁধার প্রবণতা কমানো এবং ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এসব কারণে স্ট্রোকের ঝুঁকি কমানোর আলোচনায়ও উঠে এসেছে রসুনের নাম। তবে প্রতিদিন রসুন খেলেই স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব, এমন নিশ্চয়তা নেই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে রসুনের সম্ভাব্য এসব উপকারিতা তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রসুনের সক্রিয় উপাদান অ্যালিসিন রক্ত সঞ্চালন ও রক্তনালির স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পারে। কাঁচা রসুন থেঁতো, কুচি বা চিবিয়ে খাওয়ার সময় একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সালফারযুক্ত সক্রিয় উপাদান অ্যালিসিন তৈরি হয়। রসুনের পরিচিত তীব্র গন্ধের জন্যও এই উপাদান দায়ী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

উচ্চ রক্তচাপ স্ট্রোকের ঝুঁকি বাড়ানোর অন্যতম কারণ। এনডিটিভির প্রতিবেদনে জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে রসুনের নির্যাস সিস্টোলিক ও ডায়াস্টোলিক উভয় ধরনের রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্ট্রোকের একটি বড় অংশ ইস্কেমিক স্ট্রোক। প্রতিবেদনে পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল জার্নালে প্রকাশিত একটি পর্যালোচনার বরাত দিয়ে বলা হয়েছে, রসুন রক্তের প্লেটলেটের একত্র হওয়ার প্রবণতা কমাতে পারে। প্লেটলেটের অতিরিক্ত জমাট বাঁধার প্রবণতা কমলে রক্তনালিতে ক্ষতিকর জমাট তৈরির আশঙ্কাও কমতে পারে।

এ ছাড়া জার্নাল অব নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজমে প্রকাশিত একটি ক্লিনিক্যাল ট্রায়ালের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত রসুন গ্রহণের সঙ্গে এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমা এবং গুরুত্বপূর্ণ কিছু ধমনিতে প্লাক জমার হার হ্রাসের সম্পর্ক রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রসুন থেকে অ্যালিসিনের সর্বোচ্চ পরিমাণ পেতে প্রস্তুত করার পদ্ধতি গুরুত্বপূর্ণ। প্রতিবেদন অনুযায়ী, রসুনের কোয়া থেঁতো, কুচি বা ছোট ছোট করে কেটে খাওয়ার আগে পাঁচ থেকে ১০ মিনিট রেখে দিতে হবে। রান্নার অতিরিক্ত তাপে অ্যালিসিন তৈরির জন্য প্রয়োজনীয় এনজাইম নষ্ট হয়ে যেতে পারে। তাই কাঁচা রসুন খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁদের জন্য সরাসরি খাওয়া কঠিন, তাঁরা থেঁতো করা রসুন কুসুম গরম পানির সঙ্গে অথবা অল্প পরিমাণ কাঁচা মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তবে সতর্কতার কথাও জানিয়েছে এনডিটিভি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদার (এআইআইএ) জ্যেষ্ঠ পরামর্শক ডা. অনন্যা শর্মা বলেছেন, রসুন স্বাভাবিকভাবেই রক্ত পাতলা করার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তাই যারা চিকিৎসকের পরামর্শে রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করছেন, তাঁদের প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। রসুন খাওয়ার অভ্যাস কখনোই চিকিৎসকের দেওয়া ওষুধ বা জরুরি চিকিৎসার বিকল্প নয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
স্বাস্থ্য থেকে আরও
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯

৫ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৫২

ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৫২

১ সপ্তাহ আগে
হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

১ সপ্তাহ আগে
অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল থেকে খাবারে মিলছে সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল থেকে খাবারে মিলছে সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১ সপ্তাহ আগে
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়

ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়

১ সপ্তাহ আগে
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

১ সপ্তাহ আগে