প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
‘জেনোসাইডের লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে ● এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ ● বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে ● এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ: সাদিক কায়েম ● দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৫ নভেম্বর ● দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির কারখানা শিবির ও ছাত্রী সংস্থা: আমির হামজা ● খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন কঠোর করা হবে: খাদ্যমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ● অনুমোদন পেল তিন সেতু, বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল ● হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৩০ ●

‘জেনোসাইডের লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

বিজ্ঞাপন
‘জেনোসাইডের লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমারকে ‘গোষ্ঠী নিধনের (জেনোসাইড) লক্ষ্য’ নিয়ে নির্বিচার মানুষ হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। সাত বছর ধরে বিচারকাজ শেষে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ বৃহস্পতিবার ঘোষিত রায়ে এ কথা বলেছেন।

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এ আদালতের সভাপতি বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি বলেছেন, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জেনোসাইডে লক্ষ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে এসব কাজ করেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন ইওয়াসাওয়া ইয়ুজি। তিনি বলেন, ২০১৭ সালে ওই অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করেছিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আন্তর্জাতি বিচার আদালতের এই বিচারক বলেন, আদালতের কাছে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জেনোসাইডের লক্ষ্য নিয়ে কাজ করেছে।

২০১ সালের আগস্টে বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের নিষ্ঠুরতার মুখে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা। এখনো তারা বাংলাদেশের কক্সবাজার ও নোয়াখালীর ভাসান চরে শরণার্থীশিবিরে আশ্রয় নিয়ে আছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রোহিঙ্গাদে ওপর চালানো এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে মামলা করেছিল গাম্বিয়া। সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আজ রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা।র৭কর

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
নেতানিয়াহুর ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

নেতানিয়াহুর ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

৪ দিন আগে
রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা

৪ দিন আগে
সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার

সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার

৫ দিন আগে
প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প, শি ও পুতিন

প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প, শি ও পুতিন

৫ দিন আগে
পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

৬ দিন আগে
বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

১ সপ্তাহ আগে