প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
‘জেনোসাইডের লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে ● এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ ● বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে ● এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ: সাদিক কায়েম ● দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৫ নভেম্বর ● দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির কারখানা শিবির ও ছাত্রী সংস্থা: আমির হামজা ● খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন কঠোর করা হবে: খাদ্যমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ● অনুমোদন পেল তিন সেতু, বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল ● হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৩০ ●

দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির কারখানা শিবির ও ছাত্রী সংস্থা: আমির হামজা

বিজ্ঞাপন
দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির কারখানা শিবির ও ছাত্রী সংস্থা: আমির হামজা
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, বাংলাদেশকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ প্রতিষ্ঠিত করতে হবে। দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির সবচেয়ে বড় কারখানা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আমি হামজা বলেন, ‘আজ বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতিমুক্ত মানুষ পাঠাতে হবে। আর সেই মানুষ তৈরির সবচেয়ে বড় ফ্যাক্টরি, সবচেয়ে বড় কারখানা ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থা। বাংলাদেশে অনেক ছাত্র ও ছাত্রী সংগঠন রয়েছে; কিন্তু এই দুটি সংগঠনের মতো গতিশীল ও স্বতন্ত্র প্ল্যাটফর্ম আর নেই।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তবে সেই লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা শয়তান। মানুষ কিংবা জিন- উভয় রূপেই শয়তান মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে।

পবিত্র কুরআনের সুরা আল-আ’রাফের ১৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শয়তান আল্লাহর কাছে মানুষকে বিপথগামী করার চ্যালেঞ্জ করেছিল। ভালো ও সঠিক পথের মোড়ে অবস্থান নিয়ে মানুষকে বিভ্রান্ত করার কথা জানিয়েছিল সে। ফলে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার মতো সংগঠনে যুক্ত হওয়ার পথেও নানা বাধা ও প্রতিবন্ধকতা আসতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, ‘বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার কার্যক্রমের পথে শয়তান সর্বাত্মক বাধা দেওয়ার চেষ্টা করবে। কারণ, এখানে এলে একজন মানুষের জীবন, মান, ক্যারিয়ার ও চরিত্র সবচেয়ে উন্নত এবং পবিত্র হবে- এ নিশ্চয়তা আমরা দিতে পারি, ইনশাআল্লাহ।’র

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

৪ ঘণ্টা আগে
বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ আজ এতদূর: সারজিস আলম

বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ আজ এতদূর: সারজিস আলম

৭ ঘণ্টা আগে
আওয়ামী লীগকে সরাসরি সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে: এবি জুবায়ের

আওয়ামী লীগকে সরাসরি সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে: এবি জুবায়ের

৭ ঘণ্টা আগে
রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী

১০ ঘণ্টা আগে
পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

১ দিন আগে
জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: মোহাম্মদ সেলিম উদ্দিন

জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: মোহাম্মদ সেলিম উদ্দিন

১ দিন আগে