প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
‘জেনোসাইডের লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে ● এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ ● বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে ● এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ: সাদিক কায়েম ● দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৫ নভেম্বর ● দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির কারখানা শিবির ও ছাত্রী সংস্থা: আমির হামজা ● খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন কঠোর করা হবে: খাদ্যমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ● অনুমোদন পেল তিন সেতু, বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল ● হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৩০ ●

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

বিজ্ঞাপন
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতে ফডব্লিউসিএমএস-ভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রণালয়ে নির্দেশনায় বলা হয়েছে, ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে নির্ধারিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ ইস্যু করা যাবে। এর বাইরে নিজস্ব সিদ্ধান্তে বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে মেডিকেল স্লিপ ইস্যু করা যাবে না।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিনের পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন সংরক্ষণ ও অনলাইনে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এতে প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

কোনো কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। একই সঙ্গে ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মেডিকেল পরীক্ষার নামে ‘মাইগ্রাম’ বাবদ কোনো অর্থ আদায়ও করা যাবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত কোনো কর্মী আনফিট হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে দেশে ফেরত পাঠানোসহ তাঁর যাবতীয় ব্যয় বহন করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 ছাড়া মেডিকেল সেন্টারগুলোতে আধুনিক যন্ত্রপাতি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম, পর্যাপ্ত চিকিৎসাসেবা ও বসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান অনুসরণ করে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে।

নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসব কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে। পাশাপাশি প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।রএর

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ: সাদিক কায়েম

এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ: সাদিক কায়েম

৪ ঘণ্টা আগে
খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন কঠোর করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন কঠোর করা হবে: খাদ্যমন্ত্রী

৫ ঘণ্টা আগে
অনুমোদন পেল তিন সেতু, বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল

অনুমোদন পেল তিন সেতু, বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল

৬ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৩০

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৩০

৭ ঘণ্টা আগে
মুকসুদপুর থানায় আগুন, পুলিশি নিরাপত্তার অভাবে দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস

মুকসুদপুর থানায় আগুন, পুলিশি নিরাপত্তার অভাবে দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস

৭ ঘণ্টা আগে
আকভান: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, আজ সেন্টমার্টিনে জাহাজ বন্ধ

আকভান: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, আজ সেন্টমার্টিনে জাহাজ বন্ধ

৮ ঘণ্টা আগে