প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর

বিজ্ঞাপন
যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর
যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত ‘কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ’ কর্মসূচির আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ পাবেন। পড়াশোনার সম্পূর্ণ খরচের পাশাপাশি বিমানভাড়া ও মাসিক জীবনযাত্রার ব্যয়ও বহন করা হবে। যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সিএসসি জানায়, ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। সাধারণত ১২ মাস মেয়াদি এই বৃত্তির মূল লক্ষ্য হলো কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর দক্ষ ও সম্ভাবনাময় শিক্ষার্থী এবং পেশাজীবীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া, যারা নিজ খরচে যুক্তরাজ্যে পড়াশোনা করতে সক্ষম নন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বৃত্তিতে যেসব সুবিধা মিলবে

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া-আসার অনুমোদিত বিমানভাড়া এবং মাসিক জীবনযাত্রার ভাতা দেওয়া হবে। বর্তমানে নির্ধারিত হার অনুযায়ী, যুক্তরাজ্যে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ৭১২ পাউন্ড ভাতা পাবেন। তবে লন্ডনের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়লে মাসিক ভাতার পরিমাণ হবে ২ হাজার পাউন্ড। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এই ভাতার পরিমাণ পরিবর্তিত হতে পারে। এ ছাড়া শীতের পোশাক ক্রয়, গবেষণার কাজ, শিক্ষা-সংক্রান্ত ভ্রমণ এবং ভিসার জন্য প্রয়োজনীয় যক্ষ্মা পরীক্ষার খরচেও নির্দিষ্ট শর্তে সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

কারা আবেদন করতে পারবেন

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বাংলাদেশি নাগরিকদের জন্য এ বৃত্তিতে আবেদনের সুযোগ রয়েছে। আবেদনকারীর যুক্তরাজ্যের আপার সেকেন্ড ক্লাস (২:১) সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন হবে এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। স্নাতকে ফল তুলনামূলক কম হলেও প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে যোগ্য বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে।

আবেদনকারীকে যোগ্য কমনওয়েলথভুক্ত দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে। একই সঙ্গে বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার ব্যয় বহন করার সামর্থ্য থাকা যাবে না। উচ্চ আয়ের দেশে আগে পড়াশোনা বা কাজের অভিজ্ঞতার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। এ বৃত্তির আবেদনে কোনো বয়সসীমা নেই।

আইইএলটিএস কি বাধ্যতামূলক

কমনওয়েলথ স্কলারশিপ কমিশন বৃত্তির আবেদনের জন্য আইইএলটিএস বাধ্যতামূলক করেনি। তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আইইএলটিএস স্কোর অথবা ইংরেজি ভাষায় দক্ষতার অন্য কোনো প্রমাণ চাওয়া হতে পারে। তাই পছন্দের বিশ্ববিদ্যালয় ও কোর্সের ভর্তি-শর্ত আলাদাভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহীদের সিএসসির অনলাইন আবেদনব্যবস্থা ‘সিএসসি সেন্ট্রাল’-এর মাধ্যমে আবেদন করতে হবে। পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, সেই বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মাস্টার্স কোর্সে ভর্তির জন্যও আলাদা আবেদন করতে হবে। আবেদনের সময় পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার পূর্ণাঙ্গ নম্বরপত্র এবং অন্তত দুজনের স্বাক্ষরিত সুপারিশপত্র জমা দিতে হবে। এ ছাড়া তিনজন সুপারিশকারীর তথ্য দিতে হবে। আবেদনপত্রে যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা, জ্ঞান ও দক্ষতা দেশে ফিরে কীভাবে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো হবে, তার বিস্তারিত পরিকল্পনাও তুলে ধরতে হবে।

সিএসসির তথ্য অনুযায়ী, ২০২৭-২৮ শিক্ষাবর্ষে পুরো কর্মসূচির আওতায় প্রায় ১৮০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই সংখ্যা শুধু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নয়; বিভিন্ন যোগ্য কমনওয়েলথ দেশের শিক্ষার্থীরা এতে প্রতিযোগিতা করবেন। বৃত্তিপ্রাপ্তদের পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে।

আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ১০টা। এ বৃত্তিতে আবেদন করতে কোনো ফি লাগবে না। বিস্তারিত তথ্য এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও কোর্সের তালিকা পাওয়া যাবে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ওয়েবসাইটে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রবাস থেকে আরও
মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশি আটক

১১ ঘণ্টা আগে
সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’

সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’

১ সপ্তাহ আগে
মালয়েশিয়া থেকে ৫৬৮ কর্মীর চাহিদাপত্র এসেছে

মালয়েশিয়া থেকে ৫৬৮ কর্মীর চাহিদাপত্র এসেছে

১ সপ্তাহ আগে
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ, অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা নেবে সরকার

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ, অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা নেবে সরকার

১ সপ্তাহ আগে
আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

১ সপ্তাহ আগে
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

২ সপ্তাহ আগে