প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ● জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী ● প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ● তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা ● সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা ● পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী ● চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ ● নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী ● টানা ৫ দিনের ছুটিতে দেশ, ছুটি পাবেন না যারা ●

তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার শিল্প মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, ফল আমদানিতে ব্যবসায়িক যোগাযোগ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ও উঠে আসে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এফটিএ নিয়ে আলোচনার অগ্রগতি পর্যালোচনা করে আসন্ন তুরস্ক সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং বিনিয়োগ সংস্থার সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানান খন্দকার আব্দুল মুক্তাদির। ফল আমদানির জন্য তুরস্কের রপ্তানিকারকদের তথ্য বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বৈঠকে ইলেকট্রনিকস ও জাহাজ ভাঙা শিল্পের বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বর্জ্য পরিশোধন, সংরক্ষণ ও নিষ্পত্তির জন্য বিশেষায়িত স্থাপনা বা টিএসডিএফ ব্যবস্থায় সহযোগিতার বিষয়ও উঠে আসে।

এ ছাড়া চামড়া শিল্প, কমসেকের (COMCEC) মন্ত্রী পর্যায়ের সম্মেলন, ওয়ার্ল্ড হালাল ইন্ডাস্ট্রিয়াল সামিট ও হালাল এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

২৫ মিনিট আগে
নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ

নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করতে উদ্যোগ

২২ ঘণ্টা আগে
প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর

প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু: গভর্নর

২৩ ঘণ্টা আগে
আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব

আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব

১ দিন আগে
অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল

অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল

১ দিন আগে
অক্টোবরে প্রথম তিন দিনে রেমিট্যান্স এল ২ হাজার ৫৩৪ কোটি টাকা

অক্টোবরে প্রথম তিন দিনে রেমিট্যান্স এল ২ হাজার ৫৩৪ কোটি টাকা

১ দিন আগে