প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ● চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায় ● সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী ● নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ●

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ

বিজ্ঞাপন
দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সার্বিক নিরাপত্তা জোরদার এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দুর্গাপূজা উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় দেশের সব পূজামণ্ডপে সরকারি অনুদান সুষ্ঠুভাবে পৌঁছানো এবং মণ্ডপসংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে প্রতিমা বিসর্জন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, আজান ও নামাজের সময় প্রয়োজনীয় নীরবতা বজায় রেখে দীর্ঘদিনের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে। পাশাপাশি অন্য ধর্মের উপাস্য সম্পর্কে অবমাননাকর মন্তব্য থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বা সম্পাদিত ঘটনা ব্যবহার করে গুজব ছড়ানোর চেষ্টা হলে দ্রুত সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তরুণদের সঠিক তথ্য প্রচার এবং গুজব প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা আড়াল না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্ত করে দ্রুত আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন ধর্ম প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কল্যাণ ট্রাস্ট ও পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৩ ঘণ্টা আগে
নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

২০ ঘণ্টা আগে