প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ● চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায় ● সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী ● নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ●

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

বিজ্ঞাপন
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর
আওয়ামী লীগকে সংঘাতের মাধ্যমে নয়, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে, তবে তাদের সঙ্গে মুখোমুখি সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা নেই। বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আন্দোলনের মুখে তৎকালীন সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। তবে আওয়ামী লীগের অনেক নেতা চলে গেলেও তাদের ‘চরিত্র ধারণকারী’ কিছু লোক দেশে রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

গয়েশ্বরের অভিযোগ, কোথাও কোথাও ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টি ও গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, বিএনপির সব স্তরের নেতাকর্মী জনগণের পাশে রয়েছে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ

২১ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

১ দিন আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

১ দিন আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

১ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

২ দিন আগে
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

২ দিন আগে