প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম’

বিজ্ঞাপন
‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম’
নিজের অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, শেখ সেলিম দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য। তার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সাক্ষাৎকারে দেশে ফেরার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেন শেখ হাসিনা। তিনি আবারও ডিসেম্বরে দেশে ফেরার কথা জানান। তবে দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে হত্যার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা দাবি করেন, দেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে। এর প্রভাব বাংলাদেশের পাশাপাশি ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ভারতের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। তিনি বলেন, ভারত সরকার কী বিবেচনায় বাংলাদেশের নির্বাচনকে সমর্থন করেছে এবং তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করেছে, তা ভারত সরকারই ভালো বলতে পারবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা তারেক রহমানের সমালোচনাও করেন। একই সঙ্গে তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আবেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, দেশকে ধ্বংস হতে দেখলে তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। দেশে ফেরার ইচ্ছার পাশাপাশি নিজের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অন্য কারও জীবন যেন ঝুঁকির মধ্যে না পড়ে, সে বিষয়েও উদ্বেগের কথা জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

১২ ঘণ্টা আগে
বিরোধী দলের লংমার্চে জনগণের ভোগান্তি বাড়বে: ইশরাক

বিরোধী দলের লংমার্চে জনগণের ভোগান্তি বাড়বে: ইশরাক

৪ দিন আগে
৫ আগস্টের কৃতিত্ব দিতে অস্বস্তিতে একটি গোষ্ঠী: শিশির মনির

৫ আগস্টের কৃতিত্ব দিতে অস্বস্তিতে একটি গোষ্ঠী: শিশির মনির

৪ দিন আগে
বিএনপি নায়ক হতে পারতো, এখন ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

বিএনপি নায়ক হতে পারতো, এখন ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

৪ দিন আগে
কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

৪ দিন আগে
১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

৪ দিন আগে