প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

হানাহানি নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

বিজ্ঞাপন
হানাহানি নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি
হানাহানি ও সংঘর্ষ পরিহার করে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন আর হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, পারস্পরিক বিরোধ ও সংঘাত নয়, আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিন বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হবে।

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে উত্তরাঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীরাও এর সুফল পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম সরকারি সফর। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এর আগে রোববার ঠাকুরগাঁওয়ে পৌঁছে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরে মা-বাবার কবর জিয়ারত করেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শহর ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ

উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ

১০ ঘণ্টা আগে
ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন

ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন

১১ ঘণ্টা আগে
১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

১২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ

১২ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

১২ ঘণ্টা আগে
অক্টোবরের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অক্টোবরের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১২ ঘণ্টা আগে