প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন

বিজ্ঞাপন
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা নেওয়ার বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। এতদিন এই সীমা ছিল ১২ হাজার ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে। নতুন সিদ্ধান্তের ফলে একজন প্রাপ্তবয়স্ক ভ্রমণকারী বছরে অতিরিক্ত ৬ হাজার ডলার ব্যবহারের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তবে অনুমোদিত ১৮ হাজার ডলারের পুরোটা নগদে নেওয়া যাবে না। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট নিতে পারবেন। নগদ ডলারের এই সীমা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

১২ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রা নেওয়ার সুযোগ থাকবে। ফলে তাদের বার্ষিক ভ্রমণ কোটার সীমা হবে সর্বোচ্চ ৯ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন ও প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা সহজ করতে এই সীমা বাড়ানো হয়েছে। তবে ভ্রমণ কোটার বাইরে বৈদেশিক মুদ্রা ছাড়ের অন্যান্য নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর

বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর

৮ ঘণ্টা আগে
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১২ ঘণ্টা আগে
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

২ দিন আগে
ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী

ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী

২ দিন আগে
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

২ দিন আগে
রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

৩ দিন আগে