প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা ‘শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়, তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে আছি’ রাস্তার কাজে তাড়াহুড়ো নয়, মান নিশ্চিতের নির্দেশ সড়ক প্রতিমন্ত্রীর মহানবীর আগমনে রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ৯৪৩ গণমাধ্যমের সব পক্ষের স্বার্থ রক্ষায় নীতিগত সহায়তা দেবে সরকার ‘এ দেশ আমাদের নয়, নিজ দেশে ফিরতে চাই’ এনসিপি ও জামায়াত-শিবিরকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) জাওয়াদ আজাউই এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার লুবাইন চৌধুরী মাসুম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নেদারল্যান্ডস সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

অন্যদিকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সাক্ষাৎ শেষে বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতকে তাঁর বাসভবনে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
এনসিপি ও জামায়াত-শিবিরকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

এনসিপি ও জামায়াত-শিবিরকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

২ ঘণ্টা আগে
উসকানি এড়িয়ে লংমার্চ সফল করার আহ্বান মিয়া গোলাম পারওয়ারের

উসকানি এড়িয়ে লংমার্চ সফল করার আহ্বান মিয়া গোলাম পারওয়ারের

৩ ঘণ্টা আগে
গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১ দিন আগে
সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

১ দিন আগে
২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

২ দিন আগে
জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

৩ দিন আগে