প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

শাহবাগে চা শ্রমিকদের মানববন্ধন, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের দাবি

বিজ্ঞাপন
শাহবাগে চা শ্রমিকদের মানববন্ধন, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের দাবি
৫ শতাংশ ইনক্রিমেন্টের অযৌক্তিক গেজেট বাতিল করে চা শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে ৫০০ টাকা নির্ধারণ, ভূমির অধিকার নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) শাহবাগে বাংলাদেশের চা জনগোষ্ঠীর পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সমাবেশে বক্তারা বলেন, দেশের ১৭০টি চা বাগানে প্রায় ১৫ লাখ চা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বসবাস ও শ্রম দিয়ে আসছে। চা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এই শিল্পের মূল চালিকাশক্তি চা শ্রমিকরা এখনো ন্যায্য মজুরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও ভূমির অধিকার থেকে বঞ্চিত।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তারা বলেন, বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই মজুরি দিয়ে শ্রমিকদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে চা শ্রমিকরা তুলনামূলকভাবে অনেক বেশি মজুরি পান বলেও সমাবেশে উল্লেখ করা হয়।

বক্তারা আরও বলেন, ১৭০টি চা বাগানের মধ্যে অধিকাংশ বাগানে পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান নেই। অনেক শিশুকে কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয়। চা বাগানগুলোতে হাসপাতাল, চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। একই সঙ্গে অধিকাংশ শ্রমিক পরিবার অত্যন্ত ছোট পরিসরের ঘরে বসবাস করায় আবাসন সংকটও প্রকট।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ভূমি অধিকার প্রসঙ্গে বক্তারা বলেন, প্রজন্মের পর প্রজন্ম চা বাগানে বসবাস করলেও শ্রমিকদের বসতভিটার মালিকানা নিশ্চিত করা হয়নি। জমির দলিল না থাকায় তারা ব্যাংকঋণ গ্রহণ, ঘর নির্মাণ এবং ভূমি দখলের বিরুদ্ধে আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সমাবেশে শ্রম আইন লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরা হয়। বক্তাদের দাবি, আইন অনুযায়ী নিয়োগপত্র দেওয়া এবং তিন মাস কাজের পর স্থায়ী করার বিধান থাকলেও বিপুলসংখ্যক চা শ্রমিক দীর্ঘদিন কাজ করেও স্থায়ী মর্যাদা পাচ্ছেন না।

১১ দফা দাবি

চা শ্রমিকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. চা শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে ৫০০ টাকা নির্ধারণ।

২. চা জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা।

৩. শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র প্রদান ও তিন মাস পর স্থায়ীকরণের বিধান কার্যকর করতে বিশেষ মনিটরিং সেল গঠন এবং আইন লঙ্ঘনকারী বাগান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

৪. প্রতিটি চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চা বাগান এলাকায় উচ্চ বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা।

৫. প্রতিটি চা বাগান ক্লাস্টারে পূর্ণাঙ্গ সরকারি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, চিকিৎসক, ধাত্রী, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা।

৬. চা শ্রমিকদের জন্য মানসম্মত আবাসন নির্মাণে বিশেষ প্রকল্প গ্রহণ এবং বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন ও স্যানিটেশন নিশ্চিত করা।

৭. চা বাগানের ১১৬টি জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতিসহ তাদের ভাষা, সংস্কৃতি, লোকশিল্প, উৎসব ও ঐতিহ্য সংরক্ষণে ‘চা জনগোষ্ঠী কালচারাল একাডেমি’ প্রতিষ্ঠা।

৮. জাতীয় বাজেটে চা জনগোষ্ঠীর উন্নয়নের জন্য পৃথক বরাদ্দ এবং বরাদ্দের অর্থ ব্যবহারে জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন মনিটরিং কমিটি গঠন।

৯. বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ চা শ্রমিকদের সমস্যা সমাধানে ‘চা শ্রমিক উন্নয়ন একাডেমি’ প্রতিষ্ঠা এবং পৃথক মন্ত্রণালয় গঠন।

১০. চা শ্রমিকদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক শ্রম আইনের বিভিন্ন ধারা-উপধারা সংশোধন, চা বাগান পরিদর্শন ব্যবস্থা শক্তিশালী এবং শ্রমিকদের জন্য বিশেষ আইনি সহায়তা চালু করা।

১১. জাতীয় গণশুমারিতে চা জনগোষ্ঠীকে পৃথকভাবে গণনা ও স্বীকৃতি দেওয়া, যাতে তাদের প্রকৃত সংখ্যা, অবস্থান ও প্রয়োজন নিরূপণ করে উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা যায়।

সমাবেশ থেকে চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

১০ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যৌথ বিনিয়োগে গুরুত্ব

ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১৩ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১৩ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা

২ দিন আগে
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

৫ দিন আগে
জেনে নিন, আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

জেনে নিন, আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

৫ দিন আগে