প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভুয়া নিয়োগপত্র জারি

বিজ্ঞাপন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভুয়া নিয়োগপত্র জারি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে জারি করা একটি ভুয়া অফিস আদেশ সম্প্রতি মন্ত্রণালয়ের নজরে এসেছে। অফিস আদেশে মো. রেদুয়ান আহম্মেদ নামের এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। ভুয়া নিয়োগপত্র জারি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য একটি প্রতারক চক্র কাজ করছে।

১০ আগস্ট তারিখে জারি করা এই ভুয়া অফিস আদেশে বলা হয়, 'জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবল সংকট মোকাবেলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক শূন্য পদের বিপরীতে সরকারি বিধি মোতাবেক রাজস্ব ভিত্তিতে বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৮,২৫০–২০,০১০ টাকার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই নিয়োগ ১১-০৮-২০২৬ হতে কার্যকর হবে।'

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এই ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি হয়নি বলে উপসচিব শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন। এছাড়া সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। তাই চাকরির প্রলোভনে বিভ্রান্ত হয়ে অসাধু চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা চুক্তি না করার জন্য চাকরিপ্রার্থীদের সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়। সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য অনলাইনে আবেদন নেওয়া হয় এবং নিয়োগের সকল পর্যায়ের তথ্য প্রার্থীদের মোবাইলে এসএমএস এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের (www.mopa.gov.bd) মাধ্যমে অবহিত করা হয়। এরপরও চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ আদেশ জারি করে প্রতারণা করে যাচ্ছে। সাধারণ চাকরিপ্রার্থীদের চাকরিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

৯ ঘণ্টা আগে
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

১ দিন আগে
মিসবাহর বিরুদ্ধে যৌতুক মামলা, নয় বিয়ের অভিযোগ

মিসবাহর বিরুদ্ধে যৌতুক মামলা, নয় বিয়ের অভিযোগ

২ দিন আগে
সিলেটে ময়লার স্তূপ থেকে সাদা কাপড়ে মোড়ানো খণ্ডিত পায়ের পাতা উদ্ধার

সিলেটে ময়লার স্তূপ থেকে সাদা কাপড়ে মোড়ানো খণ্ডিত পায়ের পাতা উদ্ধার

১ সপ্তাহ আগে
পাবনায় যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, আটক ১

পাবনায় যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, আটক ১

২ সপ্তাহ আগে
যেভাবে গ্রেপ্তার হলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

যেভাবে গ্রেপ্তার হলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

২ সপ্তাহ আগে