প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়লেই বাস্তবায়িত হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা: তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নমুনা সংগ্রহ চলতি অর্থ বছরে ২ লক্ষ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিবর্গ পাবেন মাসিক সম্মানি: জনপ্রশাসন উপদেষ্টা ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির কফিল আকামা নবায়ন না করলেও চাকরি বদলের সুযোগ, সৌদির সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশের বৈঠক

হঠাৎ বেড়েছে ডলারের দাম, কারণ কী?

হঠাৎ বেড়েছে ডলারের দাম, কারণ কী?
আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশে আবারও চাপে পড়েছে বৈদেশিক মুদ্রাবাজার। আমদানি বিল পরিশোধে মার্কিন ডলারের চাহিদা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আন্তঃব্যাংক বাজার, বাণিজ্যিক ব্যাংক এবং খোলা বাজার সবখানেই ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে ১২৩ টাকা ৮২ পয়সা। একই দিনে স্পট মার্কেটে ডলার বিক্রি হয়েছে ১২৩ টাকা ৮৮ পয়সায়, যা এক মাস আগে ছিল ১২২ টাকা ৮৫ পয়সা। তবে এলসির দায় পরিশোধে কয়েকটি বাণিজ্যিক ব্যাংককে প্রতি ডলার ১২৩ টাকা ৯৫ পয়সা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারের পরিস্থিতি এবং দেশের আমদানি ব্যয় বৃদ্ধিই মূলত ডলারের ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর ফলে জ্বালানি, সারসহ প্রয়োজনীয় পণ্য আমদানিতে অতিরিক্ত ডলার ব্যয় হচ্ছে।

এদিকে আমদানি ব্যয় বাড়লেও রপ্তানি আয় কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ে দেশের আমদানি ৬ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৬৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিপরীতে একই সময়ে রপ্তানি আয় প্রায় ২ শতাংশ কমে ৪০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ফলে ডলার প্রবাহের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রাবাজারে চাপ সৃষ্টি হয়েছে।

ডলারের আরেকটি বড় উৎস রেমিট্যান্স প্রবাহও কিছুটা ধীর হয়েছে। গত অর্থবছরে রেকর্ড ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ঈদুল ফিতর ও ঈদুল আজহার পর প্রবাহ কমে গেছে। টানা ছয় মাস ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসার পর জুনে তা কমে ২৮২ কোটি এবং জুলাইয়ে ২৮৬ কোটি ডলারে নেমে আসে।

বাজারে ডলারের চাহিদা বাড়ায় ব্যাংকগুলো উচ্চমূল্যে ডলার সংগ্রহ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোকে মৌখিক নির্দেশনা দিয়েছে, যাতে আন্তঃব্যাংক বাজার বা রেমিট্যান্স চ্যানেল থেকে ১২৩ টাকা ৮২ পয়সার বেশি দামে ডলার কেনা না হয়।

এদিকে ব্যাংকিং খাতে ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খোলা বাজারেও। রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি এক্সচেঞ্জে দেখা গেছে, রোববার প্রতি ডলার ১২৬ টাকা থেকে ১২৬ টাকা ৪০ পয়সায় কেনা এবং ১২৬ টাকা ৭০ থেকে ১২৬ টাকা ৮০ পয়সায় বিক্রি করা হয়েছে। এক মাস আগে যেখানে খোলা বাজারে ডলারের দাম ছিল ১২৫ টাকা থেকে ১২৫ টাকা ২০ পয়সার মধ্যে।

বিশ্লেষকদের মতে, আমদানি ব্যয় বৃদ্ধি, রপ্তানি আয় হ্রাস এবং রেমিট্যান্স প্রবাহে সাময়িক শ্লথগতির সম্মিলিত প্রভাবেই দেশের বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
দ্বিতীয় রাজস্ব সম্মেলন ১৮ আগস্ট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাজস্ব সম্মেলন ১৮ আগস্ট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ-কোরিয়া সিইপিএ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে: বাণিজ্যমন্ত্রী

১ দিন আগে
জুলাইয়ে রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, দেশে এলো ২৮৬ কোটি ডলার

জুলাইয়ে রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, দেশে এলো ২৮৬ কোটি ডলার

২ দিন আগে
কাঁচামরিচ আমদানির অনুমতি :  ২–৫ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে আসার আশা

কাঁচামরিচ আমদানির অনুমতি :  ২–৫ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে আসার আশা

২ দিন আগে
দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, ব্যবসা সহজীকরণে নতুন উদ্যোগ

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, ব্যবসা সহজীকরণে নতুন উদ্যোগ

৩ দিন আগে
তারল্য সংকটে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

তারল্য সংকটে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

৪ দিন আগে