প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ জাতির শক্তির প্রতীক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়লেই বাস্তবায়িত হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা: তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নমুনা সংগ্রহ চলতি অর্থ বছরে ২ লক্ষ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিবর্গ পাবেন মাসিক সম্মানি: জনপ্রশাসন উপদেষ্টা ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্যের ডাক শফিকুর রহমানের এনসিপি এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার—মন্তব্য পানিসম্পদ মন্ত্রী এ্যানির কফিল আকামা নবায়ন না করলেও চাকরি বদলের সুযোগ, সৌদির সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশের বৈঠক

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন, অভিযোগ অস্বীকার

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন, অভিযোগ অস্বীকার
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী এবং পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সরকারি চাকরির নামে অর্থ আত্মসাৎ ও সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে স্থানীয় সচেতন নাগরিকরা।

রোববার (২ আগস্ট) দুপুরে ‘সচেতন নাগরিক সমাজ, পাবনা’র ব্যানারে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

মানববন্ধনে জুলাই ঐক্য পরিষদ পাবনার সদস্য আবদুল্লাহ আল-নোমানের সঞ্চালনায় বক্তব্য দেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইমামুর রহমান, জাতীয় নাগরিক কমিটি পাবনার যুগ্ম আহ্বায়ক নুর হোসেন শিমুল, পাবনা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ, জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের আহ্বায়ক প্রকৌশলী আবদুল্লাহ কবির তন্ময় এবং সাংবাদিক মোবারক হোসেন বিশ্বাসসহ অন্যরা।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, খালেদ হোসেন পরাগ তার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে মাদক সেবন, অনৈতিক কর্মকাণ্ড, জুলাই গণঅভ্যুত্থানে হামলার আসামিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও আনা হয়।

এতে আরও দাবি করা হয়, সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। পাশাপাশি, তার এক সহযোগীর ব্যাংক হিসাবে চাঁদার টাকা পাঠাতে ব্যবসায়ীদের বাধ্য করা হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, এসব অভিযোগের কারণে সরকার ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই খালেদ হোসেন পরাগ ও তার সহযোগীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন খালেদ হোসেন পরাগ। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, কোথাও কোনো চাঁদাবাজি বা জমি দখলের প্রমাণ কেউ দেখাতে পারবে না। পরাগের ভাষ্য, একটি দুর্নীতির বিষয় প্রকাশ্যে আনার পর তাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়। তাতে সাড়া না দেওয়ায় এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নমুনা সংগ্রহ

নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নমুনা সংগ্রহ

১৫ ঘণ্টা আগে
পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১ দিন আগে
রূপপুরে দুই রাশিয়ান নাগরিকের সংঘর্ষে নিহত ১

রূপপুরে দুই রাশিয়ান নাগরিকের সংঘর্ষে নিহত ১

১ দিন আগে
ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১,  আহত ৩

ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

১ দিন আগে
সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে জনগণ: বিএমডিএ চেয়ারম্যান তুহিন

সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে জনগণ: বিএমডিএ চেয়ারম্যান তুহিন

২ দিন আগে
ভেদরগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, অনিয়মে দুই ক্লিনিক বন্ধ

ভেদরগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, অনিয়মে দুই ক্লিনিক বন্ধ

৩ দিন আগে