সর্বশেষ
পাঁচ মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহ্দী আমিন বায়ু ও শব্দদূষণ কমাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের আশঙ্কা: জুবায়ের জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে? সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে পূর্ণ সহযোগিতা, বুলেট ট্রেনের সম্ভাবনার কথা জানাল চীন

পাঁচ মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহ্দী আমিন

পাঁচ মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহ্দী আমিন
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং সরকার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

শুক্রবার (১৮ জুলাই) সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তার দাবি, ক্ষমতা গ্রহণের মাত্র ১৫০ দিনের মধ্যেই সরকার জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বর্তমান সরকার বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, অতীতে যে উন্নয়নের কথা বলা হয়েছে, তার বাস্তব প্রতিফলন অনেক ক্ষেত্রে দেখা যায়নি। বিশেষ করে সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেশের বিভিন্ন অর্জনকে ম্লান করে দিয়েছে।

সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে আরও কার্যকরভাবে তুলে ধরতে জেলা তথ্য কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাসী। দেশের গুণগত পরিবর্তন আনতে তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে সরে এসে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করছেন। জনসম্পৃক্ততা বাড়াতে তিনি নিয়মিত ঢাকার বাইরে বিভিন্ন জেলা সফর করছেন।

অনুষ্ঠানে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বায়ু ও শব্দদূষণ কমাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

বায়ু ও শব্দদূষণ কমাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

৫ ঘণ্টা আগে
দুই-তিন মাস মেয়াদি কেক-ব্রেডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ল্যাব পরীক্ষার দাবি সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনের

দুই-তিন মাস মেয়াদি কেক-ব্রেডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ল্যাব পরীক্ষার দাবি সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনের

৭ ঘণ্টা আগে
এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান

৮ ঘণ্টা আগে
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল

৮ ঘণ্টা আগে
তিস্তা প্রকল্পে পূর্ণ সহযোগিতা, বুলেট ট্রেনের সম্ভাবনার কথা জানাল চীন

তিস্তা প্রকল্পে পূর্ণ সহযোগিতা, বুলেট ট্রেনের সম্ভাবনার কথা জানাল চীন

৮ ঘণ্টা আগে
সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী

৮ ঘণ্টা আগে