সর্বশেষ
বায়ু ও শব্দদূষণ কমাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের আশঙ্কা: জুবায়ের জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে? সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে পূর্ণ সহযোগিতা, বুলেট ট্রেনের সম্ভাবনার কথা জানাল চীন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়, সংঘর্ষে দেশজুড়ে গ্রেপ্তার ১৬০

বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়, সংঘর্ষে দেশজুড়ে গ্রেপ্তার ১৬০
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচ শেষে প্যারিস ও লিওঁসহ কয়েকটি এলাকায় সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে অন্তত ১৬০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শুধু রাজধানী প্যারিস থেকেই ১৪১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ প্রিফেকচারের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপের অভিযোগ রয়েছে।

অন্যদিকে, লিওঁর প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় শত শত সমর্থক সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করেন। ম্যাচ শেষে অনেকেই সেখানে অবস্থান করছিলেন। পরে কয়েকটি ছোট দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু, বিশেষ করে আতশবাজি নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট সিআরএস-৮৩ মোতায়েন করা হয়। পরে যৌথ অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং প্রায় ২০ জনকে আটক করা হয়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বেশিরভাগই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ।

তবে পুরো ঘটনায় স্বস্তির খবরও দিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, সংঘর্ষে কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। পাশাপাশি সরকারি বা বেসরকারি সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি

মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি

৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকবেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকবেন ডোনাল্ড ট্রাম্প

১ দিন আগে
২০২৬ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে এগিয়ে কে?

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে এগিয়ে কে?

১ দিন আগে
বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা: মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী?

বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা: মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী?

২ দিন আগে
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

২ দিন আগে
চোখে আঘাত পেলেন মেসি, মাঠেই নিতে হলো চিকিৎসা

চোখে আঘাত পেলেন মেসি, মাঠেই নিতে হলো চিকিৎসা

৬ দিন আগে