সর্বশেষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে: প্রধানমন্ত্রী ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি আবু সাঈদসহ জুলাই শহিদদের আত্মত্যাগের মাধ্যমে পুনরায় গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আর্ন প্রকল্পে সার্ভিস প্রোভাইডার নিয়োগ, ৯ লাখ যুব-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের নন, জিডির আবেদন জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত কে এই মেজর মোজাফফর? এক প্লেট ফুচকায় ৭ কোটি মলমূত্রের জীবাণু, চাঞ্চল্যকর তথ্য ভোক্তা অধিকার কর্মকর্তার নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় শুরু হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা, শিশুদের মাঝে বিতরণ করা হলো গাছের চারা

পাবনায় শুরু হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা, শিশুদের মাঝে বিতরণ করা হলো গাছের চারা
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

বুধবার (১৫ জুলাই) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন স্টল স্থান পেয়েছে। সাত দিনব্যাপী এ মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন আয়োজকরা।

সামাজিক বন বিভাগ, পাবনার বিভাগীয় বন কর্মকর্তা তারিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশপ্রেমীরা।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, আহত ওসিসহ ২

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, আহত ওসিসহ ২

১১ ঘণ্টা আগে
জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের

জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের

১২ ঘণ্টা আগে
ট্যালেন্টপুলে বৃত্তি পেলেও ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী ছাবিদ, সাহায্যের আবেদন

ট্যালেন্টপুলে বৃত্তি পেলেও ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী ছাবিদ, সাহায্যের আবেদন

১৭ ঘণ্টা আগে
আতাইকুলায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

আতাইকুলায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

১৮ ঘণ্টা আগে
পাবনায় ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক, প্রাইভেটকার জব্দ

পাবনায় ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক, প্রাইভেটকার জব্দ

১ দিন আগে
নরসিংদীতে তিন মাসের শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নরসিংদীতে তিন মাসের শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

১ দিন আগে