সর্বশেষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে: প্রধানমন্ত্রী ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি আবু সাঈদসহ জুলাই শহিদদের আত্মত্যাগের মাধ্যমে পুনরায় গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আর্ন প্রকল্পে সার্ভিস প্রোভাইডার নিয়োগ, ৯ লাখ যুব-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের নন, জিডির আবেদন জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত কে এই মেজর মোজাফফর? এক প্লেট ফুচকায় ৭ কোটি মলমূত্রের জীবাণু, চাঞ্চল্যকর তথ্য ভোক্তা অধিকার কর্মকর্তার নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় প্রধান সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে তারা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা উত্তরার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে অল্প সময়ের মধ্যেই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধের কারণে শত শত বাস, মিনিবাস, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। এতে কর্মস্থলগামী মানুষ, অন্যান্য পরীক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেককে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং সড়ক অবরোধ প্রত্যাহার করেননি। পরিস্থিতির কারণে উত্তরার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের নন, জিডির আবেদন

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের নন, জিডির আবেদন

১০ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা

১ দিন আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর তিন স্থানে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর তিন স্থানে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

১ দিন আগে
আন্দোলনের মধ্যেই এইচএসসির সপ্তম দিনের পরীক্ষা, দুপুরে শিক্ষার্থীদের লংমার্চ

আন্দোলনের মধ্যেই এইচএসসির সপ্তম দিনের পরীক্ষা, দুপুরে শিক্ষার্থীদের লংমার্চ

১ দিন আগে
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

২ দিন আগে
সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষার্থীদের

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষার্থীদের

২ দিন আগে