সর্বশেষ
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ডেপুটি স্পিকার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী আগস্টে চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম: এক নজরে পরিচয় বন্যাদুর্গতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ইতালিতে কাগজবিহীন অভিবাসীদের জন্য স্বস্তির রায়, উপকৃত হতে পারেন বাংলাদেশিরাও

আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সরোয়ার আলমগীর

আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সরোয়ার আলমগীর
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ঋণখেলাপির অভিযোগ এনে তাকে জাতির কাছে ছোট করা হয়েছে এবং গত চার মাস সংসদে যোগ দিতে না পারায় তার নির্বাচনী এলাকার মানুষও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রথমবারের মতো অংশ নিয়ে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ৯ জুলাই আদালতের রায়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা হওয়ার পর তিনি সংসদে যোগ দেন।

সরোয়ার আলমগীর বলেন, “আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে। গত চার মাস জাতীয় সংসদে আসতে না দিয়ে এলাকার মানুষকে অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যারা ইনসাফের কথা বলে, তারা আমাকে হাইকোর্টের দরজায় দরজায় ঘুরিয়েছে। তাদের প্রার্থী আমার প্রাপ্ত ভোটের অর্ধেকেরও কম ভোট পেয়েছিলেন। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাহলে আমাকে আবার কেন হাইকোর্ট থেকে জিতে আসতে হলো—এ প্রশ্ন রইল।”

নিজের বিরুদ্ধে কোনো ব্যাংকের মামলা ছিল না দাবি করে সরোয়ার আলমগীর বলেন, “আমি দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে এখানে এসেছি। ফটিকছড়ির মানুষ আমাকে ভোট দিয়ে আমার আসন তারেক রহমানকে উপহার দিয়েছে।”

প্রসঙ্গত, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে আদালত প্রাথমিক শুনানি শেষে তাকে নির্বাচনে অংশগ্রহণ এবং ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। তবে ওই আদেশের বিরুদ্ধে একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন আপিল বিভাগের দ্বারস্থ হন। আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে শুনানি গ্রহণ করে।

পরবর্তীতে গত ২ জুলাই শুনানি শেষে আদালত ৯ জুলাই সরোয়ার আলমগীরের পক্ষে রায় দেন। ওই রায়ের মাধ্যমে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের আইনি বাধা দূর হয়।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ

হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ

১৩ ঘণ্টা আগে
গাজীপুরে জামায়াতে ইসলামীর তিন দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

গাজীপুরে জামায়াতে ইসলামীর তিন দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

১৬ ঘণ্টা আগে
আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজির ব্যবসায়ী নই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজির ব্যবসায়ী নই: নাসীরুদ্দীন পাটওয়ারী

২ দিন আগে
জনগণের প্রত্যাশা পূরণ না হলে নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে: জিএম কাদের

জনগণের প্রত্যাশা পূরণ না হলে নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে: জিএম কাদের

৩ দিন আগে
ছাত্রলীগ ছিল সরকারের পক্ষে, ছাত্রদল ছিল শিক্ষার্থীদের পাশে
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির

ছাত্রলীগ ছিল সরকারের পক্ষে, ছাত্রদল ছিল শিক্ষার্থীদের পাশে

৩ দিন আগে
কাতারের সাবেক আমীরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার

কাতারের সাবেক আমীরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার

৩ দিন আগে