সর্বশেষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে: প্রধানমন্ত্রী ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি আবু সাঈদসহ জুলাই শহিদদের আত্মত্যাগের মাধ্যমে পুনরায় গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আর্ন প্রকল্পে সার্ভিস প্রোভাইডার নিয়োগ, ৯ লাখ যুব-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের নন, জিডির আবেদন জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত কে এই মেজর মোজাফফর? এক প্লেট ফুচকায় ৭ কোটি মলমূত্রের জীবাণু, চাঞ্চল্যকর তথ্য ভোক্তা অধিকার কর্মকর্তার নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনেই শেয়ার কিনে বিক্রির সুযোগ, ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন

একদিনেই শেয়ার কিনে বিক্রির সুযোগ, ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন
দেশের পুঁজিবাজারে লেনদেন আরও গতিশীল ও আধুনিক করতে ইন্ট্রাডে ট্রেডিং বা একই দিনে শেয়ার কেনা-বেচার সুযোগ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিনিয়োগকারীরা একই দিনে শেয়ার কিনে আবার সেই দিনই বিক্রি করতে পারবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পুঁজিবাজারের লেনদেন ব্যবস্থাকে আরও দক্ষ, গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার শর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) সম্মতি দেওয়া হয়েছে।

তবে এই সুবিধা তাৎক্ষণিকভাবে চালু হচ্ছে না। প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন এবং বিধিবিধান অনুসরণ শেষে নির্ধারিত শর্ত অনুযায়ী এ ব্যবস্থা কার্যকর করা হবে।

বর্তমানে ডিএসইতে টি+২ নিষ্পত্তি ব্যবস্থা কার্যকর রয়েছে। ফলে কোনো শেয়ার কেনার পর তা বিক্রি করতে সাধারণত দুই কর্মদিবস অপেক্ষা করতে হয়। অন্যদিকে জেড ক্যাটাগরির শেয়ারের ক্ষেত্রে বিক্রির জন্য তিন কর্মদিবস পর্যন্ত সময় লাগে।

বাজারসংশ্লিষ্টদের মতে, ইন্ট্রাডে ট্রেডিং চালু হলে বাজারে তারল্য বৃদ্ধি, লেনদেনের গতি বাড়ানো এবং বিনিয়োগকারীদের জন্য নতুন বিনিয়োগ কৌশল প্রয়োগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের লেনদেন ব্যবস্থার সঙ্গে দেশের পুঁজিবাজারের সামঞ্জস্যও আরও বাড়বে বলে তারা মনে করছেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শেয়ারবাজার থেকে আরও
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

৯ ঘণ্টা আগে
সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি

সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি

৯ ঘণ্টা আগে
শিগগিরই বন্ধ কোম্পানি ডিলিস্টিং হচ্ছে না, গণমাধ্যমের খবর ভিত্তিহীন: বিএসইসি

শিগগিরই বন্ধ কোম্পানি ডিলিস্টিং হচ্ছে না, গণমাধ্যমের খবর ভিত্তিহীন: বিএসইসি

৪ দিন আগে
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডে অস্বাভাবিক দর বৃদ্ধি, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই

ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডে অস্বাভাবিক দর বৃদ্ধি, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই

৪ দিন আগে
শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

৫ দিন আগে
পুঁজিবাজার সংস্কারে তিন মাসের প্রস্তুতি নিয়ে দায়িত্ব নিয়েছি: মাসুদ খান
স্ত্রীর পরামর্শেই বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি

পুঁজিবাজার সংস্কারে তিন মাসের প্রস্তুতি নিয়ে দায়িত্ব নিয়েছি: মাসুদ খান

১ সপ্তাহ আগে