সর্বশেষ
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ডেপুটি স্পিকার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী আগস্টে চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম: এক নজরে পরিচয় বন্যাদুর্গতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ইতালিতে কাগজবিহীন অভিবাসীদের জন্য স্বস্তির রায়, উপকৃত হতে পারেন বাংলাদেশিরাও
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির

ছাত্রলীগ ছিল সরকারের পক্ষে, ছাত্রদল ছিল শিক্ষার্থীদের পাশে

ছাত্রলীগ ছিল সরকারের পক্ষে, ছাত্রদল ছিল শিক্ষার্থীদের পাশে
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার কোনো সিদ্ধান্ত নিলে ছাত্রলীগ তা সমর্থন করত। বিপরীতে ছাত্রদল সরকারবিরোধী অবস্থান নিয়ে শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে কথা বলেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দিন নাছির বলেন, চলমান দুর্যোগের কারণে এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের যে দাবি শিক্ষার্থীরা তুলেছে, ছাত্রদলও একই দাবি জানিয়েছে। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আগেই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় একমত। আমরা সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছি।’

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকত। কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়েও শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে।’

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রশাসনের কর্মকর্তারা ইতোমধ্যে বৈঠক করেছেন বলে জানা গেছে। আলোচনার মাধ্যমে এ সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশ্নপত্রে ভুলের অভিযোগ প্রসঙ্গে নাছির বলেন, এটি একটি কারিগরি (টেকনিক্যাল) সমস্যা। শিক্ষা বোর্ড এ বিষয়ে সমাধানের আশ্বাস দিয়েছে। তিনি বলেন, ‘যে কোনো সমস্যারই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা শিক্ষার্থীদের সঙ্গেই আছি।’

উল্লেখ্য, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ আট দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও একই দাবিতে আন্দোলন চলছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ

হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ

১৩ ঘণ্টা আগে
গাজীপুরে জামায়াতে ইসলামীর তিন দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

গাজীপুরে জামায়াতে ইসলামীর তিন দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

১৬ ঘণ্টা আগে
আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজির ব্যবসায়ী নই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজির ব্যবসায়ী নই: নাসীরুদ্দীন পাটওয়ারী

২ দিন আগে
আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সরোয়ার আলমগীর

আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সরোয়ার আলমগীর

৩ দিন আগে
জনগণের প্রত্যাশা পূরণ না হলে নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে: জিএম কাদের

জনগণের প্রত্যাশা পূরণ না হলে নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে: জিএম কাদের

৩ দিন আগে
কাতারের সাবেক আমীরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার

কাতারের সাবেক আমীরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার

৩ দিন আগে