সর্বশেষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে: প্রধানমন্ত্রী ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি আবু সাঈদসহ জুলাই শহিদদের আত্মত্যাগের মাধ্যমে পুনরায় গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আর্ন প্রকল্পে সার্ভিস প্রোভাইডার নিয়োগ, ৯ লাখ যুব-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের নন, জিডির আবেদন জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত কে এই মেজর মোজাফফর? এক প্লেট ফুচকায় ৭ কোটি মলমূত্রের জীবাণু, চাঞ্চল্যকর তথ্য ভোক্তা অধিকার কর্মকর্তার নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করল আইএমএফ: অর্থমন্ত্রী

সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করল আইএমএফ: অর্থমন্ত্রী
সরকারের আর্থিক সংস্কার কার্যক্রম ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি প্রশংসা জানিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের জন্য নতুন কর্মসূচির ভিত্তি, ধাপভিত্তিক বাস্তবায়ন (সিকোয়েন্সিং) এবং নীতিগত বিষয়গুলো নিয়ে আইএমএফের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকং বিষয়ক মিশন প্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন কর্মসূচি কোন ভিত্তির ওপর পরিচালিত হবে, তা আইএমএফের কাছে উপস্থাপন করা হয়েছে এবং তারা প্রস্তাবিত কাঠামোর সঙ্গে সম্পূর্ণ একমত হয়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে দেশের বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে পরিবর্তন আনা হবে। রাতারাতি বড় ধরনের সংস্কার সম্ভব নয় এবং এ বিষয়ে আইএমএফও একমত হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় কোন সংস্কার কখন বাস্তবায়ন করা হবে, তা অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারণ করা হবে। এছাড়া একটি রাজনৈতিক সরকারের জনকল্যাণমূলক দায়বদ্ধতাকে আইএমএফ বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। জনগণের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, বর্তমান সরকারের চার মাসের সময়ে আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে দৃশ্যমান অগ্রগতিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে ট্যাক্স আদায়ে উল্লেখযোগ্য সাফল্যকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে সরকারের বিভিন্ন প্রস্তাব নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

ভর্তুকি বিষয়ে তিনি বলেন, এখনো কোনো নির্দিষ্ট শর্ত বা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়নি। আপাতত নতুন কর্মসূচির মৌলিক কাঠামো নির্ধারণ নিয়েই আলোচনা হয়েছে। পরবর্তী পর্যায়ে বিস্তারিত বিষয়গুলো আলোচনায় আসবে।

তিনি জানান, আইএমএফের সঙ্গে এ আলোচনা একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভার সময় এ বিষয়ে আরও আলোচনা হবে। বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমে আইএমএফ সন্তুষ্ট এবং সেই ভিত্তিতেই ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত করা হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে: প্রধানমন্ত্রী

দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে: প্রধানমন্ত্রী

৮ ঘণ্টা আগে
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

১২ ঘণ্টা আগে
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ নেওয়ার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ নেওয়ার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

১ দিন আগে
এবার সুবিধা পেল সালমান এফ রহমানের প্রতিষ্ঠান

এবার সুবিধা পেল সালমান এফ রহমানের প্রতিষ্ঠান

২ দিন আগে
টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা

টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা

২ দিন আগে
বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৩ দিন আগে