সর্বশেষ
পাঁচ মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহ্দী আমিন বায়ু ও শব্দদূষণ কমাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের আশঙ্কা: জুবায়ের জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে? সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে পূর্ণ সহযোগিতা, বুলেট ট্রেনের সম্ভাবনার কথা জানাল চীন

ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন শরিয়াহসম্মত নয়, ফতোয়া মুফতি তাকি উসমানির

ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন শরিয়াহসম্মত নয়, ফতোয়া মুফতি তাকি উসমানির
ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পণ্য ও সেবা কেনাবেচা ইসলামি শরিয়াহ অনুযায়ী বৈধ নয় বলে মত দিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও দারুল উলুম করাচির প্রেসিডেন্ট মুফতি মুহাম্মদ তাকি উসমানি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ-এর এক প্রতিবেদনে বৃহস্পতিবার (৯ জুলাই) এ তথ্য জানানো হয়।

মুফতি তাকি উসমানি বর্তমানে দেশটির কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড উইফাক-উল-মাদারিস আল-আরাবিয়া পাকিস্তান এবং জামিয়া দারুল উলুম করাচি-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

তার জারি করা ফতোয়ায় বলা হয়েছে, ইসলামি শরিয়াহর দৃষ্টিতে কোনো কিছু বৈধ সম্পদ (মাল) হিসেবে বিবেচিত হতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। বর্তমানে প্রচলিত ক্রিপ্টোকারেন্সি সেই শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হওয়ায় এটিকে বৈধ সম্পদ হিসেবে গণ্য করা যায় না।

ফতোয়ায় আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞের মতামত ও গবেষণা পর্যালোচনার ভিত্তিতে দেখা গেছে, ক্রিপ্টোকারেন্সির পেছনে শরিয়াহ-স্বীকৃত কোনো বাস্তব সম্পদ নেই। বরং এটি মূলত ডিজিটাল অ্যাকাউন্টে সংরক্ষিত কিছু ভার্চুয়াল সংখ্যার সমষ্টি, যা স্বতন্ত্র সম্পদ হিসেবে বিবেচনার উপযুক্ত নয়।

এ কারণে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় এবং এ ধরনের লেনদেন শরিয়াহসম্মত নয় বলে ফতোয়ায় মত দেওয়া হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে?

জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে?

৪ ঘণ্টা আগে
জুমার নামাজ আদায় না করলে কী শাস্তির কথা বলা হয়েছে?

জুমার নামাজ আদায় না করলে কী শাস্তির কথা বলা হয়েছে?

১ দিন আগে
তুরস্কে ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’, আমন্ত্রিত বাংলাদেশের চার বিশিষ্ট আলেম

তুরস্কে ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’, আমন্ত্রিত বাংলাদেশের চার বিশিষ্ট আলেম

১ সপ্তাহ আগে
মদের বোতলে পানি পান করা কি জায়েজ? ইসলাম কী বলে

মদের বোতলে পানি পান করা কি জায়েজ? ইসলাম কী বলে

২ সপ্তাহ আগে
পরিমাণ-ওজনে কম দেওয়া বড় গুনাহ

পরিমাণ-ওজনে কম দেওয়া বড় গুনাহ

২ সপ্তাহ আগে
জীবন-জীবিকার মানোন্নয়নে প্রচেষ্টা প্রশংসনীয়

জীবন-জীবিকার মানোন্নয়নে প্রচেষ্টা প্রশংসনীয়

২ সপ্তাহ আগে