সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আলোচনা সাঁথিয়ার মসজিদে হট্টগোল: সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি কর্মসংস্থান ও সুশাসনে গুরুত্ব, ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চীনা চিপের অগ্রগতির খবরে বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় পতন ১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো দেশে রেকর্ড পরিমাণ বেড়েছে সুগন্ধি চালের বাজারদর ইলিয়াস আলী গুম-হত্যা মামলায় অভিযুক্ত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান হেফাজতে

গাঢ় নীল-খাকি ইউনিফর্মে ফিরল পুলিশ, আজ থেকেই কার্যকর নতুন পোশাক

গাঢ় নীল-খাকি ইউনিফর্মে ফিরল পুলিশ, আজ থেকেই কার্যকর নতুন পোশাক
পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন এসেছে। বুধবার (১ জুলাই) থেকে দেশের পুলিশ সদস্যরা নতুন নির্ধারিত গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন। সরকার পরিবর্তনের পর পুলিশের পোশাক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের সময় নতুন ইউনিফর্মে পুলিশ কর্মকর্তাদের দেখা যায়। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিধান করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের কাছে পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন এবং দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের সংস্কারের দাবির অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী গত বছরের ২৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যরা লোহা-ধূসর রঙের শার্ট এবং কফি-বাদামি ধূসর রঙের প্যান্ট পরা শুরু করেন। তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশের পোশাক পুনর্বিবেচনার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে ইউনিফর্মের রঙ ও নকশায় পরিবর্তন আনে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিকের। শার্টে চারটি পকেট ও সামনে সাতটি বোতাম থাকবে।

এছাড়া নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। তারা চাইলে গাঢ় নীল শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। প্রয়োজনে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরতে হবে। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা পোশাক পরতে পারবেন। এছাড়া গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের অনুমোদন সাপেক্ষে নারী পুলিশ সদস্যরা সাধারণ পোশাক ব্যবহারের সুযোগ পাবেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

২৭ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আলোচনা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আলোচনা

১ ঘণ্টা আগে
কর্মসংস্থান ও সুশাসনে গুরুত্ব, ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

কর্মসংস্থান ও সুশাসনে গুরুত্ব, ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

২ ঘণ্টা আগে
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

৪ ঘণ্টা আগে
২০১৮ সালের নির্বাচনের ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

২০১৮ সালের নির্বাচনের ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

৭ ঘণ্টা আগে
খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানি সম্পদ মন্ত্রী

২২ ঘণ্টা আগে