বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: নারায়ণগঞ্জ জামায়াত আমির
বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ তৈরি হলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে লাভবান হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার। তিনি বলেন, ‘বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়। তারা মনে করে, বিএনপি-জামায়াত যদি ঝগড়া করে, তাহলে তাদেরই লাভ।’