হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।