উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধি ২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন। নতুন বিধিমালায় নির্বাচনি প্রচারণায় পোস্টার, মিছিল ও শোডাউন নিষিদ্ধ করার পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার, সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।